শনিবার
১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

স্থগিত হচ্ছে না সিলেট বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ১২:১৪ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

সিলেট শিক্ষা বোর্ডের শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা বন্যার কারণে স্থগিত হচ্ছে না। শুক্রবার (১০ জুলাই) রাতে সিলেট বিভাগের চার জেলা প্রশাসক ও কেন্দ্র সচিবদের বৈঠক শেষে এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক চৌধুরী মামুন আকবর।

এছাড়া এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট থেকে ঢাকার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি বরাবর চিঠি পাঠানো হয়েছে।

এতে বলা হয়, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল, অতিবৃষ্টি ও বৈরি আবহাওয়ার কারণে সিলেট বিভাগের বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে মর্মে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর পাওয়া গেছে। এমন খবরের পর সিলেট বিভাগের আওতাধীন ৪ জেলার জেলা প্রশাসককে তাদের আওতাধীন বিভিন্ন উপজেলার কেন্দ্রগুলোর বন্যা পরিস্থিতির বিষয়ে অবহিত হয়ে চলমান এইচএসসি পরীক্ষার শনিবারের অনুষ্ঠিতব্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা গ্রহণ বিষয়ে জরুরি ভিত্তিতে মতামত দেয়ার জন্য পত্র প্রেরণ করা হয়।

চিঠিতে আরও বলা হয়, ওই পত্রের প্রেক্ষিতে সিলেট বিভাগের আওতাধীন ৪টি জেলার জেলা প্রশাসকরা চলমান এইচএসসি পরীক্ষা গ্রহণে আপাতত কোনো সমস্যা হবে না মর্মে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের চেয়ারম্যান প্রফেসর।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Spain VS Belgium
45'
1 - 1
30' Fabián Ruiz
41' Charles De Ketelaere
World Cup