শনিবার
১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বেলজিয়ামকে কাঁদিয়ে সেমিফাইনালে স্পেন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ০৩:০৬ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে ২–১ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠেছে স্পেন। লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ম্যাচে নির্ধারিত সময়ের মাত্র দুই মিনিট আগে মিকেল মেরিনোর গোলে জয় নিশ্চিত করে ইউরোপের দলটি।

ম্যাচের শুরু থেকেই বলের দখলে এগিয়ে ছিল স্পেন। ধারাবাহিক আক্রমণের পুরস্কারও পেয়ে যায় তারা। ৩০ মিনিটে ফাবিয়ান রুইস গোল করে স্পেনকে এগিয়ে দেন। তবে বিরতিতে যাওয়ার আগে জবাব দেয় বেলজিয়াম। ৪১ মিনিটে চার্লস ডি কেটেলারের গোলে সমতায় ফেরে রুডি গার্সিয়ার দল।

দ্বিতীয়ার্ধে দুই দলই আক্রমণ–প্রতি-আক্রমণে ম্যাচ জমিয়ে তোলে। তবে ৭১ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন বেলজিয়ামের অভিজ্ঞ গোলরক্ষক থিবো কোর্তোয়া। তাঁর বদলি হিসেবে নামা সেনে লামেন্স শেষ দিকে একটি শট পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে পারেননি। সেই সুযোগ কাজে লাগিয়ে ৮৮ মিনিটে জয়সূচক গোল করেন মিকেল মেরিনো।

এই জয়ে স্পেন বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। শেষ চারের লড়াইয়ে তাদের প্রতিপক্ষ হবে ফ্রান্স।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Norway VS England
Scheduled
12 Jul, 03:00 AM
VS
World Cup