

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আগামীকাল মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড। বাংলাদেশ সময় রোববার (১২ জুলাই) সকাল ৭টায় যুক্তরাষ্ট্রের কানসান সিটি স্টেডিয়ামে শুরু হবে এ ম্যাচ।
গুরুত্বপূর্ণ এই ম্যাচে কোন দল জয়ের সম্ভাবনায় এগিয়ে, তা নিয়ে পূর্বাভাস দিয়েছে ফুটবল পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপ্টার সুপার কম্পিউটার।
ম্যাচের আগে ২৫ হাজার সিমুলেশন চালিয়েছে অপ্টা। সেই বিশ্লেষণের ফল অনুযায়ী, নির্ধারিত ৯০ মিনিটে জয়ের সম্ভাবনায় এগিয়ে রয়েছে আর্জেন্টিনা। তাদের জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ৫৭ দশমিক ১ শতাংশ।
অন্যদিকে সুইজারল্যান্ডের জয়ের সম্ভাবনা দেখানো হয়েছে ১৮ দশমিক ৭ শতাংশ। আর ২৪ দশমিক ২ শতাংশ ক্ষেত্রে ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনা রয়েছে, যার অর্থ খেলা গড়াতে পারে অতিরিক্ত সময়ে।
তবে পরিসংখ্যানের হিসাব সব সময় যে মাঠের ফলের সঙ্গে মিলে যায়, এমন নয়। আর্জেন্টিনা এর আগেও অনেক সময় প্রত্যাশিত সমীকরণ বদলে দিয়েছে। তারপরও পুরো টুর্নামেন্টের সম্ভাব্য পথ বিশ্লেষণে শিরোপা ধরে রাখার লড়াইয়ে তাদের এগিয়ে রাখছে অপ্টা।
অপ্টার হিসাবে, সেমিফাইনালে ওঠার ক্ষেত্রে আর্জেন্টিনার সম্ভাবনা ৬৯ দশমিক ৪ শতাংশ। অন্যদিকে ইংল্যান্ড বা নরওয়ের বিপক্ষে শেষ চারের লড়াইয়ে জায়গা করে নেওয়ার সম্ভাবনা সুইজারল্যান্ডের ৩০ দশমিক ৬ শতাংশ।

