শনিবার
১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কিংবদন্তী পেলের পর ইয়ামাল-কুবারসি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ০৫:২৮ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে মাঠে নেমেই ইতিহাসের অংশ হয়ে গেল স্পেন। লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ম্যাচে এক বিরল রেকর্ড গড়েছেন স্পেনের দুই তরুণ তারকা লামিনে ইয়ামাল ও পাউ কুবারসি।

বেলজিয়ামের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচে স্পেনের শুরুর একাদশে জায়গা পান ইয়ামাল ও কুবারসি। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল বা তার পরের নকআউট পর্বের কোনো ম্যাচে একসঙ্গে ১৯ বছর বা তার কম বয়সী দুই খেলোয়াড়কে শুরুর একাদশে নামানোর ঘটনা ৬৮ বছর পর আবার দেখা গেল।

ফুটবল পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান ‘অপ্টা’র তথ্য অনুযায়ী, সর্বশেষ এমন ঘটনা ঘটেছিল ১৯৫৮ সালের বিশ্বকাপে। সেবার ওয়েলসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের শুরুর একাদশে ছিলেন দুই কিশোর—পেলে ও জোসে আলতাফিনি। সেই ম্যাচে ব্রাজিলের হয়ে মাঠে নেমেছিলেন দুই ভবিষ্যৎ কিংবদন্তি।

প্রায় সাত দশক পর সেই বিরল কীর্তির পুনরাবৃত্তি করলেন স্পেনের ইয়ামাল ও কুবারসি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে চাপের ম্যাচে দুই তরুণকে একাদশে রাখার সিদ্ধান্ত স্প্যানিশ কোচের সাহসী পরিকল্পনারই প্রতিফলন।

ইয়ামাল স্পেনের আক্রমণভাগে যেমন গতি ও সৃজনশীলতা যোগ করেছেন, তেমনি কুবারসি রক্ষণভাগে দেখিয়েছেন পরিণত মানসিকতা। বয়স কম হলেও দুজনের ওপর আস্থার প্রতিদান দিতে তারা সক্ষম হয়েছেন।

৬৮ বছরের দীর্ঘ অপেক্ষার পর বিশ্বকাপে আবারও দুই কিশোরের এই উপস্থিতি ফুটবলপ্রেমীদের মনে জাগিয়েছে নতুন প্রত্যাশা। এখন দেখার বিষয়, পেলে-আলতাফিনির মতো ইয়ামাল-কুবারসিও কি নিজেদের দলকে বিশ্বকাপের চূড়ান্ত সাফল্যের পথে নিয়ে যেতে পারেন কি না।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Norway VS England
Scheduled
12 Jul, 03:00 AM
VS
World Cup