

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ জুলাই) বাংলাদেশ সময় সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জিহাদ মজুমদার (২৫) সদর দক্ষিণ উপজেলার দক্ষিণ রামপুর এলাকার বাসিন্দা। তিনি মৃত ইসহাক মজুমদারের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে প্রায় দুই বছর আগে সৌদি আরবে যান জিহাদ। তিনি জেদ্দা শহরে কর্মরত ছিলেন। শুক্রবার কর্মস্থলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়।
জিহাদের মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে স্বজন, প্রতিবেশী ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা জানান, পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরাতে নিরলস পরিশ্রম করছিলেন তিনি। অকাল এ মৃত্যু পরিবারটির জন্য অপূরণীয় ক্ষতি।
পরিবারের সদস্যরা দ্রুত জিহাদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা কামনা করেছেন। স্থানীয়রাও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা দ্রুত সম্পন্ন করে মরদেহ দেশে পাঠানোর দাবি জানিয়েছেন।