শনিবার
১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস জুনিয়র

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ০১:০০ এএম আপডেট : ১১ জুলাই ২০২৬, ১২:৫৮ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর কয়েক দিন নীরব থাকার পর অবশেষে মুখ খুলেছেন ভিনিসিয়ুস জুনিয়র। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি হতাশার কথা জানিয়েছেন, একই সঙ্গে ব্রাজিলকে আবার বিশ্ব ফুটবলের শীর্ষে ফিরিয়ে আনার প্রত্যয়ও ব্যক্ত করেছেন।

নিজের ইনস্টাগ্রাম পোস্টে ভিনিসিয়ুস বলেন, বিশ্বকাপ শেষ হওয়ার পর অনুভূতিগুলো প্রকাশ করতে তাঁর কিছুটা সময় লেগেছে। দেশের বিভিন্ন প্রান্তের মানুষ যেভাবে দলকে সমর্থন দিয়েছেন, তাদের প্রতি নীরব থাকা ঠিক হবে না বলেই তিনি মনে করেছেন।

ব্রাজিলের জার্সি গায়ে খেলাকে নিজের জীবনের সবচেয়ে বড় সম্মান উল্লেখ করে এই ফরোয়ার্ড বলেন, শেষ ষোলো থেকেই বিদায় নেওয়ার কষ্ট ভাষায় প্রকাশ করা কঠিন। তিনি জানান, বিশ্বকাপের জন্য নিজের সর্বোচ্চ প্রস্তুতি ও মনোযোগ ছিল এবং দেশের মানুষ ও পরিবারের জন্য ভালো কিছু করার লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিলেন।

২৫ বছর বয়সী এই তারকা স্বীকার করেন, প্রত্যাশা পূরণ না হওয়ায় হতাশা অনেক বড়। তাঁর মতে, এই ব্রাজিল দলটির আরও অনেক দূর যাওয়ার সামর্থ্য ছিল। সেই লক্ষ্য পূরণ না হওয়ায় সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করেন তিনি।

তবে হতাশার মধ্যেও আশার বার্তা দিয়েছেন ভিনিসিয়ুস। তিনি বলেন, ব্রাজিলকে আবার বিশ্ব ফুটবলের সর্বোচ্চ আসনে ফিরিয়ে আনতে এবং জাতীয় দলের স্বপ্ন পূরণে তিনি লড়াই চালিয়ে যাবেন।

দলীয় সাফল্য না এলেও ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন ভিনিসিয়ুস। এবারের বিশ্বকাপে তিনি চারটি গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্টও করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Norway VS England
Scheduled
12 Jul, 03:00 AM
VS
World Cup