বুধবার
২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইংল্যান্ডকে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের দুইয়ে দুই 

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৪ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

দাপুটে ব্যাটিং আর নিয়ন্ত্রিত বোলিংয়ে ইংল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। একতরফা ম্যাচে ৩০ রানের বড় জয় পেয়েছে ক্যারিবিয়রা।

বুধবার (১১ ফেব্রুয়ারি) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন।

এদিন ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৯৬ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয় ইংল্যান্ডের। ফিল সল্টের ঝড়ো ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে ৬৭ রান তুলে ফেলে তারা।

তবে মাঝের ওভারগুলোতে স্পিনে আটকে যায় ইংলিশরা। গুডাকেশ মোতির নিয়ন্ত্রিত বোলিংয়ে ভেঙে পড়ে তাদের ব্যাটিং। ব্যান্টন, বেথেল ও অধিনায়ক হ্যারি ব্রুককে ফেরান এই বাঁহাতি স্পিনার।

৭৪ রানে জস বাটলার আউট হওয়ার পর থেকেই ম্যাচের মোড় ঘুরতে শুরু করে। ৯০ রানে চতুর্থ উইকেট হারানোর পর চাপ বাড়ে ইংল্যান্ডের ওপর।

শেষদিকে স্যাম কারান ও ব্রুক ২৬ বলে ৪১ রানের জুটি গড়লেও তা যথেষ্ট হয়নি। ব্রুক ১৭ রান করে ফিরলে শেষ দিকে আর কেউ দাঁড়াতে পারেননি। এক প্রান্তে লড়াই চালিয়ে যাওয়া কারান ৩০ বলে ৪৩ রানে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত ১৯ ওভারে ১৬৬ রানে অলআউট হয় ইংল্যান্ড। বল হাতে ক্যারিবীয়দের মধ্যে মোতি নেন ৩ উইকেট, রোস্টন চেজ ২টি।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ওয়েস্ট ইন্ডিজ। ৮ রানে দুই ওপেনারকে হারায় তারা। তবে শেরফান রাদারফোর্ডের ব্যাটে ঘুরে দাঁড়ায় দল। চাপে পড়া ইনিংসে ৪২ বলে অপরাজিত ৭৬ রানের ইনিংস খেলেন তিনি।

শেষ দিকে জেসন হোল্ডারের ১৭ বলে ৩৩ রানের ঝড়ো ক্যামিও দলকে বড় সংগ্রহ এনে দেয়। ২০ ওভারে ৬ উইকেটে ১৯৬ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ।

ইংল্যান্ডের হয়ে জেমি ওভারটন ও আদিল রশিদ দুটি করে উইকেট নেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Bosnia-Herz VS Qatar
Scheduled
25 Jun, 01:00 AM
VS
World Cup