সোমবার
১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ক্যাপ্টেন্স কার্ডে যেসব সুবিধা পাবেন অধিনায়করা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ১১:১১ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ও বর্তমান অধিনায়কদের সম্মানিত করতে ‘ক্যাপ্টেন্স কার্ড’ চালু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল দায়িত্ব নেয়ার মাত্র ৯ দিনের মাথায় এই নতুন উদ্যোগের ঘোষণা দেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে পুরুষ ও নারী ক্রিকেট মিলিয়ে মোট ৩২ জন অধিনায়ককে এই বিশেষ কার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে বেশিরভাগ অধিনায়কই নিজ হাতে কার্ড গ্রহণ করেন।

তবে কয়েকজন সাবেক ও বর্তমান অধিনায়ক অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। তাদের মধ্যে রয়েছেন সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, নাঈমুর রহমান দুর্জয়, খালেদ মাসুদ পাইলট এবং আমিনুল ইসলাম বুলবুল। বিসিবি সভাপতি তামিম ইকবাল জানান, অনুপস্থিত সবার সঙ্গেই ব্যক্তিগতভাবে যোগাযোগ করা হয়েছে এবং তারা নিজেদের সুবিধামতো সময়ে কার্ড সংগ্রহ করতে পারবেন।

বাংলাদেশ ক্রিকেটে এই ধরনের উদ্যোগ প্রথমবারের মতো নেয়া হয়েছে। ‘ক্যাপ্টেন্স কার্ড’ মূলত সাবেক ও বর্তমান অধিনায়কদের আজীবন বিশেষ কিছু সুবিধা নিশ্চিত করার জন্য প্রবর্তন করা হয়েছে। বিসিবি সভাপতি তামিম ইকবাল এই কার্ডের সুবিধাগুলো বিস্তারিতভাবে তুলে ধরেন।

তার দেয়া তথ্য অনুযায়ী, এই কার্ডধারী অধিনায়করা আজীবন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি), এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি), দ্বিপাক্ষিক সিরিজ এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগসহ যেকোনো ক্রিকেটীয় ইভেন্টে স্টেডিয়ামে প্রবেশের পাস হিসেবে এটি ব্যবহার করতে পারবেন।

এছাড়া কার্ডধারীরা স্বাস্থ্যবিমা সুবিধার আওতায় থাকবেন। যেকোনো ধরনের অসুস্থতায় বিসিবির মেডিকেল টিম তাদের সহায়তা করবে এবং প্রয়োজনে চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্টসহ সব ধরনের সমন্বয় করবে বোর্ড।

দেশের ক্রিকেটে ‘ক্যাপ্টেনস কার্ড’ বিষয়টি একেবারেই নতুন উদ্যোগ। তাই স্বাভাবিকভাবেই এটি কী এবং এর উদ্দেশ্য কী; তা নিয়ে সবার মধ্যে কৌতূহল তৈরি হচ্ছে। অবশ্য বিসিবিপ্রধান তামিম নিজেই এই কৌতূহলের ব্যাখ্যা দিয়েছেন। তার ভাষ্য অনুযায়ী, ক্যাপ্টেনস কার্ডের মাধ্যমে বেশ কিছু বিশেষ সুবিধা ভোগ করতে পারবেন সাবেক ও বর্তমান অধিনায়করা।

এক. ক্যাপ্টেনস কার্ডটি একজন অধিনায়ক আজীবন আইসিসি ইভেন্ট, এসিসি ইভেন্ট, দ্বিপাক্ষিক সিরিজ এবং বিপিএল থেকে শুরু করে যেকোনো ক্রিকেটীয় আয়োজনে স্টেডিয়ান পাস হিসেবে ব্যবহার করতে পারবেন।

দুই. এই কার্ডের মাধ্যমে অধিনায়করা হেলথ ইনস্যুরেন্সের সুবিধা পাবেন। এ ছাড়া যেকোনো ধরনের অসুস্থতায় বিসিবির মেডিকেল দল তাদের সাহায্য করবে। তাদের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে সবকিছুর ব্যবস্থা করবে বিসিবি।

তিন. স্টেডিয়ামে গাড়ি পার্কিংয়ের ক্ষেত্রে ভিআইপিরা যে সুবিধা পান, সেই সুবিধা পাবেন অধিনায়করা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Spain
Scheduled
15 Jul, 01:00 AM
VS
World Cup