

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একাত্তরের মুক্তিযুদ্ধ ও চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানকে ঘিরে একটি চিত্রকর্মকে নিয়ে কড়া সমালোচনা করেছেন সাবেক সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
সোমবার (১০ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ সমালোচনা করেন।
বাংলাদেশ রঙ্গময় উল্লেখ করে ফারুকী লেখেন, 'সকালে একবার ফেসবুকে ঢুকে দেখি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একাত্তরের চেয়ে চব্বিশকে ওজনদার দেখানো হয়েছে এক শিল্পীর শিল্পকর্মে।'
তিনি লেখেন, 'এই দুঃসাহস দেখানোর অপরাধে জুলাইকে এবং শিল্পীকে শূলে চড়ানোর কথা বলেছেন অনেকে। অনেকে বলেছেন জুলাইয়ের লাল বদরদের দুঃসাহস কতো। এটাও জানলাম চিত্রকর্মটা সরিয়ে নেওয়া হয়েছে।'
সাবেক এই উপদেষ্টা আরও লেখেন, 'কিন্তু তামাশা হলো একটু আগে ডেইলি স্টার মারফত জানা গেলো দীপ্ত দীপন দেবনাথ নামের একজন শিল্পী এটা এঁকেছেন জুলাইকে যারা বড় করে দেখতে চায় তাদের সমালোচনা করার জন্য। ভালো তামাশা কিন্তু। অ্যাকচুয়ালি এখানে মিনিমাম তিন রকম তামাশা আছে।'
সবশেষে ফারুকী লেখেন, 'যাই হোক সারসংক্ষেপ এই যে, মিডিয়ায় কোনো কিছু দেখে মিনিমাম ২৪ ঘন্টা ওয়েট না করে রিঅ্যাকশন দিলে আত্মঘাতী গুলি হয়ে যেতে পারে!'