রবিবার
০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ধানমন্ডিতে উপড়ে পড়লো গাছ, দুমড়েমুচড়ে গেল ৩ প্রাইভেটকার

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ১০:৩৬ পিএম আপডেট : ১০ আগস্ট ২০২৬, ১০:৪৫ পিএম
ছবি : সংগৃহীত।
expand

রাজধানীর ধানমন্ডিতে বিশাল আকৃতির একটি গাছ উপড়ে সড়কে পড়ে তিনটি প্রাইভেটকার ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার (১০ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে ধানমন্ডি ১২/এ সড়কের আবাহনী মাঠসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর থেকেই রাজধানীতে প্রবল বৃষ্টি হচ্ছে। এতে বিভিন্ন সড়কে যান চলাচলে ধীরগতি দেখা দিয়েছে। এর মধ্যেই হঠাৎ ধানমন্ডি ১২/এ সড়কের আবাহনী মাঠের কাছে চার রাস্তার মোড়ে ফুটপাতের ওপর থাকা একটি বিশাল আকৃতির গাছ উপড়ে সড়কে আছড়ে পড়ে।

এ সময় সড়কে থাকা তিনটি প্রাইভেটকার গাছটির নিচে পড়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবে কেউ হতাহত হয়নি।

ডিএমপির ধানমন্ডি জোনের সহকারী কমিশনার (ট্রাফিক) শুভ্র দেব জানান, বৃষ্টির কারণে হঠাৎ গাছটি উপড়ে গাড়ির ওপর পড়ে। গাড়িগুলো দুমড়ে-মুচড়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি। এই মুহূর্তে সড়কটি দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank