

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


এসএসসি ও দাখিল পরীক্ষায় অকৃতকার্য হয়ে হতাশায় থাকা শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। এ লক্ষ্যে বিশেষ হেল্প কেয়ার ও ক্যারিয়ার কাউন্সেলিং সেশন আয়োজনের কথা জানিয়েছে সংগঠনটি।
সোমবার (১০ আগস্ট) এসএসসি ফলাফল প্রকাশের পর এক বার্তায় এ আয়োজনের কথা জানিয়েছে ছাত্র শিবির। সংগঠনটি জানায়, পরীক্ষায় ব্যর্থতার কারণে অনেকেই পড়াশোনা ছেড়ে দেওয়ার কথা ভাবতে পারে। কেউ কেউ তীব্র হতাশা থেকে আত্মহননের চিন্তাও করতে পারে। এমন পরিস্থিতিতে আত্মীয়স্বজন বা বন্ধুদের সামনে যেতে লজ্জা না পেয়ে তাদের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
ছাত্রশিবির জানিয়েছে, শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশনে হেল্প কেয়ারের পাশাপাশি ক্যারিয়ার কাউন্সেলিংয়ের ব্যবস্থা থাকবে। এসব সেশন পরিচালনা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজসহ দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
আগ্রহী শিক্ষার্থীদের কমেন্টে দেওয়া গুগল ফর্ম পূরণ করে নির্ধারিত গ্রুপে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি। গ্রুপে পরবর্তী বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হবে বলেও জানানো হয়েছে।