বুধবার
০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আর্জেন্টিনাকে হারাতে সেফুদার ‘পাউডার উড়িয়ে মন্ত্র’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ০৯:৪২ পিএম আপডেট : ০৭ জুলাই ২০২৬, ০৯:৪৪ পিএম
সিফাত উল্লাহ ওরফে সেফুদার এআই ছবি
expand
সিফাত উল্লাহ ওরফে সেফুদার এআই ছবি

বিশ্বকাপের শেষ ষোলোয় আজ রাতে মিশরের মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এ ম্যাচকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনায় এসেছেন আলোচিত-সমালোচিত অনলাইন এক্টিভিস্ট ব্যক্তিত্ব সিফাত উল্লাহ ওরফে সেফুদা।

মঙ্গলবার (০৭ জুলাই) আর্জেন্টিনাকে খোঁচা মেরে ও মিশরের জয়ের কামনা করে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে করা এক ফেসবুক পোস্ট ইতোমধ্যে নেটদুনিয়ায় ভাইরাল।

সেফুদার পোস্টে ব্যবহার করা এআই ছবিতে তাকে হাতে সাদা গুঁড়ার মতো একটি পদার্থ ছিটাতে দেখা যায়। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘এখন থেকেই পাউডার উড়িয়ে মন্ত্র পড়া শুরু করলাম— মিশরের বিজয়ের জন্য।’

শুধু এখানেই থেমে থাকেননি তিনি। একই পোস্টে আর্জেন্টিনাকে খোঁচা দিয়ে আরও লেখেন, ‘ব্রাজিল গেছে যে পথে, আর্জেন্টিনাও যাবে সেই পথে!’

পোস্টটি প্রকাশের পরপরই তা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ফুটবলপ্রেমীরা পোস্টটি শেয়ার করে নানা ধরনের প্রতিক্রিয়া জানাচ্ছেন। কেউ এটিকে নিছক রসিকতা হিসেবে দেখছেন, আবার কেউ ম্যাচের আগে এটিকে কুসংস্কার কিংবা ‘ভবিষ্যদ্বাণী’ বলে মন্তব্য করছেন।

ফুটবলের বড় টুর্নামেন্টগুলোকে ঘিরে বিভিন্ন সময়ই ব্যতিক্রমধর্মী পোস্ট করে আলোচনায় আসেন সেফুদা। বিভিন্ন দল ও খেলোয়াড়কে নিয়ে তার মন্তব্য প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

অন্যদিকে বিশ্বকাপের গ্রুপ পর্বে ঘানার বিপক্ষে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড। সেখানে ঘানার তান্ত্রিক কুয়াকু বনসাম দাবি করেছিলেন, ইংলিশ অধিনায়ক হ্যারি কেইনকে তিনি জাদু করে আটকে রেখেছেন। ফলে সে ঘানার বিপক্ষে গোল করতে পারবে না। কাকতালীয়ভাবে সেই ম্যাচে কোনো গোলের দেখা পাননি কেইন। তাতেই রীতিমতো ভাইরাল হয়ে যান এই তান্ত্রিক।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Argentina VS Egypt
90'+7'
3 - 2
83' Lionel Messi
90'+2' Enzo Fernández
15' Yasser Ibrahim
67' Mostafa Zico
World Cup