

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. ওমর ফারুক মুন্নাহকে সংগঠনের সকল পর্যায়ের দায়িত্ব ও প্রাথমিক সদস্যপদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করেছে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল।
বুধবার (১৫ জুলাই) ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের এক সাংগঠনিক সিদ্ধান্তে এ তথ্য জানানো হয়।
সিদ্ধান্তে বলা হয়, বহিষ্কৃত নেতা মো. ওমর ফারুক মুন্নাহর সঙ্গে মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ ছাত্রদলের কোনো নেতা-কর্মী যেন কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখেন। একই সঙ্গে সংগঠনের সকল নেতাকর্মীকে এ নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি মো. রবিন খান এবং সাধারণ সম্পাদক আকরাম আহমেদ এ সিদ্ধান্ত অনুমোদন করেন।
বিষয়টি নিশ্চিত করে এক বার্তায় ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. শহীদুল ইসলাম জানান, সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।