শুক্রবার
১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৩ এএম
এনপিবি গ্রাফিক্স
expand
এনপিবি গ্রাফিক্স

দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্থান জানাতে সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ২টায় রাজধানীর বাংলামোটরে অবস্থিত দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে সংবাদমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন এনসিপি’র কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত।

তিনি জানান, সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এবং মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া।

দলীয় সূত্রে জানা গেছে, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, নতুন সরকারের কার্যক্রম এবং দেশের চলমান পরিস্থিতির ওপর আলোকপাত করে দলের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য ও কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Canada VS Qatar
19'
1 - 0
16' Cyle Larin
World Cup