বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাসনাত আব্দুল্লাহকে নিয়ে নাহিদের পোস্ট

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৪ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ৩টা ২২ মিনিটে নিজের ফেসবুক পেজে এ-সংক্রান্ত পোস্ট দেন তিনি।

পোস্টে তিনি বলেন, ‘প্রিয় দেবিদ্বারবাসী, কুমিল্লার মাটি বিপ্লবের মাটি, যেখানে নতুন করে কোনো জমিদারি বা জুলুমের ঠাঁই হবে না। ছাত্র-জনতার অকাতর আত্মত্যাগে অর্জিত আজাদি রক্ষা এবং রাষ্ট্র থেকে ফ্যাসিবাদী ব্যবস্থার চূড়ান্ত বিলোপ ঘটাতেই আমাদের এই লড়াই।’

তিনি আরও বলেন, ‘আধিপত্যবাদ ও মাফিয়াতন্ত্রের পচা-গলা বন্দোবস্ত উচ্ছেদ করে আমরা এমন এক ‘নয়া বন্দোবস্ত’ কায়েম করতে চাই, যেখানে এমপির ইশারায় নয় বরং জনগণের ইশারায় রাষ্ট্র চলবে। এই লক্ষ্যে কুমিল্লা-৪ আসনে আমাদের প্রতিনিধি জুলাই বিপ্লবের রাজপথ কাঁপানো নির্ভীক যোদ্ধা হাসনাত আব্দুল্লাহ।’

হাসনাত আব্দুল্লাহকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, কুমিল্লা-৪ আসনে আমাদের প্রতিনিধি জুলাই বিপ্লবের রাজপথ কাঁপানো নির্ভীক যোদ্ধা হাসনাত আব্দুল্লাহ। বুলেটের সামনে বুক পেতে দেওয়া এই তরুণকে ভোট দেওয়ার অর্থ হলো দেবিদ্বারকে টেন্ডারবাজ ও দখলদারমুক্ত করার গ্যারান্টি। হাসনাত জয়ী হওয়া মানেই প্রতিটি নাগরিকের মর্যাদা প্রতিষ্ঠা এবং কৃষক-শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত হওয়া।’

শেষে নাহিদ ইসলাম বলেন ‘আসুন, ব্যালটের মাধ্যমে দেবিদ্বার থেকে ফ্যাসিবাদের সমাধি রচনা করি এবং শাপলা কলি মার্কায় হাসনাত আব্দুল্লাহকে জয়ী করে বিপ্লবের স্বপ্ন সফল করি।’

এর আগে রাতে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজ থেকে লাইভে এসে তিনি বলেন, আমাকে ঠেকানোর জন্য বিএনপির একটি অংশ আওয়ামী লীগের কাছে বিক্রি হয়ে গেছে। আপনারা যারা আছেন দেবীদ্বারের, আপনাদের কাছেই আমার বিচার, আপানারাই সিদ্ধান্ত নেবেন, আমার কিছু বলার নেই।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup