বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘দেশের পরিস্থিতি এখন ৫ আগস্টের পূর্ববর্তী সময়ের মতো’

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৪ এএম
এনসিপির সংবাদ সম্মেলন ।। ছবি: সংগৃহীত
expand
এনসিপির সংবাদ সম্মেলন ।। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, দেশ এখনও ৫ আগস্টের আগের সময়ের মতোই এক অনিশ্চিত ও শঙ্কাজনক পরিস্থিতির মধ্যে রয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) মধ্যরাতে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, ‘৫ আগস্টের আগে আমরা যে পরিস্থিতির মধ্যে ছিলাম, এখনও প্রায় একই অবস্থার মুখোমুখি হচ্ছি। তখন যেমন শঙ্কা ছিল—মিডিয়ায় কথা বললে তা প্রচার হবে কি না, কোথাও অনিয়ম, হামলা বা গুলি করে হত্যার ঘটনা ঘটলেও তা সংবাদমাধ্যমে আসবে কি না—এখনও তেমন একটি বাস্তবতা আমরা দেখছি।’

তিনি বলেন, মূলধারার গণমাধ্যম সহযোগিতা না করলে সামাজিক যোগাযোগমাধ্যমসহ নিজেদের যতটুকু সক্ষমতা আছে, তা ব্যবহার করে দেশবাসীর সামনে অনিয়মগুলো তুলে ধরতে হবে।

তিনি আরও বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধারের এই লড়াইয়ে অনেক সহযোদ্ধা জীবন দিয়েছেন উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, এই গণতন্ত্র ফিরিয়ে আনতে আমাদের আবার মাঠে নামতে হবে, আবার লড়াই করতে হবে।’

ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে এনসিপির এই নেতা বলেন, ‘আপনাদের যার বাড়ির আশেপাশে যে কেন্দ্র আছে, সেই কেন্দ্র পাহারা দেয়া এবং আজকের রাতটি নিরাপদে কাটছে কি না, তা নিশ্চিত করা আপনাদের দায়িত্ব।’

তিনি বলেন, ‘যেসব স্থানে বিএনপি কেন্দ্র দখল বা হামলার চেষ্টা করে প্যানিক সৃষ্টি করেছে, সেই আতঙ্কের কারণে কেউ ভোট দিতে নিরুৎসাহিত হলে চলবে না। এটা আমাদের দায়িত্ব নিশ্চিত করা।’

শেষে তিনি বাংলাদেশে সাধারণ জনগণের প্রতি আহ্বান জানান, ‘যে কোনো পরিস্থিতিতেই ভোট দেওয়ার অধিকার ব্যবহার করুন। যদি কেউ রাতে ঝামেলার ভয় দেখিয়ে ভোট দিতে না যান, তাহলে পরিবর্তন সম্ভব হবে না। আগের মতো অবস্থায় আমরা ফিরে যাব, যার ভয়াবহ প্রভাব আমরা সবাই জানি।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup