রবিবার
০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতের প্রদর্শনীতে উঠে এলো ছাত্রদল নেতা আবিদের জুলাইয়ের ভূমিকা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ০৮:২৩ পিএম আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ০৮:২৪ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সরকারি বাসভবন ‘লাল বাড়ি’তে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ‘জুলাই এখনও শেষ হয়নি’ শীর্ষক স্থিরচিত্র প্রদর্শনী চলছে। প্রদর্শনীতে জুলাই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খান আবিদের ভূমিকার কথাও তুলে ধরা হয়েছে।

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর চাঁনখারপুলে আন্দোলনরতদের উদ্দেশে ‘প্লিজ কেউ কাউকে ছেড়ে যাইয়েন না’ বলে আহ্বান জানিয়েছিলেন আবিদ। তার সেই আহ্বানে সাড়া দিয়ে আন্দোলনকারীরা সেসময় একে অপরের পাশে থেকে আন্দোলন চালিয়ে যান।

‘প্লিজ কেউ কাউকে ছেড়ে যাইয়েন না’ বাক্যটি ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময়কার একটি অত্যন্ত আবেগঘন ও পরিচিত স্লোগান বা আকুতি।

জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সরকারি বাসভবন ‘লাল বাড়ি’-তে জুলাই গণঅভ্যুত্থানের ওপর প্রদর্শনীতে আবিদের সেই সময়কার ভিডিও দেখানো হয়।

এদিকে, প্রদর্শনীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ থাকলেও স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের ভূমিকার উল্লেখ না থাকায় প্রশ্ন দেখা দেয় অনেকের মনে।

এর ব্যাখ্যায় শনিবার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘প্রদর্শনীতে মূলত কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী শাসনের ধারাবাহিকতা এবং এর বিরুদ্ধে মানুষের আন্দোলনের ইতিহাস তুলে ধরা হয়েছে। জিয়াউর রহমানকে কর্তৃত্ববাদী শাসক হিসেবে বিবেচনা না করায় তার ভাষণ বা ভূমিকা প্রদর্শনীতে রাখা হয়নি।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন