

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


শেরপুর-৩ আসনে সাধারণ নির্বাচন ও বগুড়া-৬ (সদর) আসনে উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে। এই দুই আসনেই ভোটগ্রহণে অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলেছে বাংলাদেশের জামায়াতে ইসলামীর দুই প্রার্থী।
এদিকে, এসব অভিযোগ সামনে আসার পর ঢাকায় সংবাদ সম্মেলন ডেকেছে কেন্দ্রীয় জামায়াত।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের জানান, বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের ভোটগ্রহণে অনিয়ম ও কারচুপির পরিপ্রেক্ষিতে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে ভোটগ্রহণে অনিয়ম ও কারচুপির বিষয়গুলো তুলে ধরে দলীয় অবস্থান জানানো হবে।
মন্তব্য করুন
