বুধবার
১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমান আমাকে মন্ত্রী করার প্রতিশ্রুতি দিয়েছেন: নুর

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৩ এএম আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৪ এএম
নুরুল হক নুর-ফাইল ছবি
expand
নুরুল হক নুর-ফাইল ছবি

গণঅধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী-৩ (দশমিনা–গলাচিপা) আসনে বিএনপি সমর্থিত সংসদ সদস্য প্রার্থী নুরুল হক নুর বলেছেন, বিএনপি ‘জাতীয় সরকার’ গঠন করলে তাকে মন্ত্রী করার প্রতিশ্রুতি দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে গলাচিপা হাই স্কুল মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ দিনের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নুরুল হক নুর বলেন, তারেক রহমান তাকে আশ্বস্ত করেছেন যে দশমিনা ও গলাচিপাকে আর পিছিয়ে রাখা হবে না, উন্নয়ন থেকে বঞ্চিত করা হবে না। তিনি বলেন, যদি কেউ তারেক রহমানের নেতৃত্বে জাতীয় সরকার গঠনে ভূমিকা রাখতে চান, তাহলে আগামী ১২ ফেব্রুয়ারি ট্রাক মার্কায় ভোট দিতে হবে।

তিনি আরও বলেন, এই অঞ্চলে বিপুল সম্ভাবনা রয়েছে। তবে সঠিক সিদ্ধান্ত না নিলে ভবিষ্যৎ দুর্ভোগের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। এলাকার উন্নয়ন এবং তরুণদের চাকরির সুযোগ নিশ্চিত করতে হলে সবাইকে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে হবে।

জনসভায় বিএনপি ও গণঅধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুরের নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বতন্ত্র প্রার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির সাবেক নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Portugal VS Congo DR
19'
1 - 0
6' João Neves
World Cup