

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিয়েছে বিএনপির স্থায়ী কমিটি।
শনিবার (১ আগস্ট) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠকে তারেক রহমানের কাছে এই দায়িত্ব ন্যাস্ত করা হয়।
বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাংবাদিকদের এ তথ্য জানান। স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও একই কথা জানান।
তারেক রহমানের সভাপতিত্বে দেড় ঘণ্টার বেশি সময় ধরে অনুষ্ঠিত হওয়া এই বৈঠকে মির্জা ফখরুল, ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান ডা. এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।
বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনের বিষয় ছাড়াও দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, বিএনপির সাংগঠনিক কার্যক্রমের বিষয়েও আলোচনা হয়েছে।