রবিবার
০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাবির হল সংসদ এজিএসের রুমে সমকামিতা: মুখ খুললেন ডাকসু নেতা মজহার

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৬, ০২:২৮ এএম
ডাকসুর ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক মো. মজহারুল ইসলাম। ছবি: সংগৃহীত
expand
ডাকসুর ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক মো. মজহারুল ইসলাম। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলের এজিএস ইব্রাহিম খলিলের কক্ষ থেকে ধারণ করা দুই বহিরাগতকে আপত্তিকর অবস্থায় আটকের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন ডাকসুর ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক মো. মজহারুল ইসলাম।

শনিবার (১ আগস্ট) দিবাগত রাত প্রায় ১টার দিকে নিজের ফেসবুক আইডিতে ইব্রাহিম খলিলের একটি পোস্ট শেয়ার করে তিনি দাবি করেন, ঘটনাটি এজিএস ইব্রাহিম খলিলের সম্পূর্ণ অগোচরে ঘটেছে।

মজহারুল ইসলাম বলেন, ভিডিওতে দেখা যাওয়া দুই ব্যক্তি ইব্রাহিম খলিলের দূরসম্পর্কের আত্মীয়। চিকিৎসার জন্য ঢাকায় এসে থাকার জায়গা না থাকায় তারা ওই কক্ষে অবস্থান করছিলেন। তাঁর দাবি, ইব্রাহিম খলিল এ ঘটনার বিষয়ে আগে থেকে কিছুই জানতেন না।

তিনি আরও বলেন, ‘ঘটনাটা যে এজিএসের রুমমেটও তাকে জানায়নি, সেটি ইতোমধ্যে প্রমাণিত। যদি ঘটনাটি জেনেও তিনি প্রশ্রয় দিতেন কিংবা আইনের আশ্রয় না নিতেন, তাহলে তাকে দায়ী করা যেত।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রায়ই গ্রামের বা পরিচিতজনদের চিকিৎসাসহ বিভিন্ন প্রয়োজনে সহযোগিতা করেন উল্লেখ করে তিনি বলেন, “হ্যাঁ, তারা তার অতিথি হওয়ায় নৈতিক দায়ভার তার ওপর বর্তাতে পারে। কিন্তু তাই বলে সরাসরি তাকেই অভিযুক্ত করা যায় না।”

তিনি আরও বলেন, ‘আপনি এমন একটি বিষয়ে একজন মানুষকে অভিযুক্ত করছেন, যেটি তিনি করেননি; বরং ঘটনাটি সম্পর্কেও তিনি জানতেন না।’

এদিকে শনিবার রাতে দেওয়া পৃথক এক ফেসবুক পোস্টে ইব্রাহিম খলিল দাবি করেন, ঘটনার সঙ্গে জড়িত দুই ব্যক্তি তাঁর মায়ের মামাতো ভাই এবং নোয়াখালীর একটি মাদ্রাসার শিক্ষার্থী। গত ২৬ জুলাই তারা চিকিৎসার জন্য ঢাকায় আসবেন জানিয়ে থাকার জায়গা চাইলে তিনি তাদের কক্ষে থাকার ব্যবস্থা করে দেন।

ইব্রাহিম খলিলের দাবি, ঘটনার দিন তিনি ঢাকায় ছিলেন না; বন্ধুদের সঙ্গে মাওয়ায় ঘুরতে গিয়েছিলেন। ফিরে আসার পরও কেউ তাকে বিষয়টি জানাননি।

তিনি বলেন, ‘আমি যদি আগে কিছু জানতে পারতাম, তাহলে নিজেই তাদের আইনের হাতে তুলে দিতাম। এখন আমি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন