

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কয়েক দশক ধরে বলিউডের রাজসিংহাসন একাই ধরে রেখেছেন ‘কিং খান’ খ্যাত শাহরুখ খান। পর্দায় নিজের রূপ বারবার বদলে- কখনও যোদ্ধা হয়ে তো কখনও দীর্ঘ চুল-দাড়ির অচেনা লুকে- দর্শকের হৃদয় অনায়াসেই জয় করেছেন তিনি।
তবে এবার পর্দায় ফিরছেন এক ভিন্ন আমেজে; যেখানে অ্যাকশনের সাথে জড়িয়ে থাকবে পারিবারিক আবেগ, প্রেম, অতীত ও ভবিষ্যতের এক আধুনিক ও টানটান গল্প।
শাহরুখের নতুন ছবি ‘কিং’- যা শুধুই একটি সিনেমা নয়, বরং তার নিজস্ব আত্মপরিচয়েরও এক নাম। এই ছবিতে প্রথমবারের মতো বড় পর্দায় বাবা-মেয়ের জুটি হিসেবে তার সাথে দেখা যাবে সুহানা খানকে।
'পাঠান' খ্যাত পরিচালক সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় তৈরি এই বিগ বাজেটের প্রজেক্টের পেছনে শাহরুখ এতটাই যত্নবান যে বাজেট ও আয়োজনের ক্ষেত্রে ভেঙে দিচ্ছেন পুরনো সব রেকর্ড।
ছবির সবচেয়ে বড় চমক হিসেবে হাজির হচ্ছেন দীপিকা পাড়ুকোন। ক্যামিও চরিত্র হলেও গল্পে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ- তাকে দেখা যাবে শাহরুখের প্রাক্তন প্রেমিকা এবং সুহানার মায়ের চরিত্রে।
এ প্রসঙ্গে কিং খান মজার ছলে মন্তব্য করেছিলেন, ‘দীপিকাই তো আমার প্রাক্তন প্রেমিকা, সুহানার মা।’
ইতোমধ্যে সুহানার সাথে বেশ কিছু দৃশ্যের মহড়াও শেষ করেছেন দীপিকা, এবং আগামী মাস থেকেই শুরু হতে যাচ্ছে তাঁর অংশের শুটিং পর্ব।