শনিবার
০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ম্রুনাল ঠাকুরের গোপন ভিডিও ভাইরাল, জল্পনা তুঙ্গে

বিনোদন ডেস্ক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৬, ০৯:১৬ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী ম্রুনাল ঠাকুরকে নিয়ে আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে নতুন আলোচনা। ভারতীয় তরুণ ক্রিকেটার যশস্বী জয়সওয়ালের সঙ্গে তার নাম আগেই জড়িয়েছে। এবার একটি ভাইরাল ভিডিও ঘিরে নতুন জল্পনার সৃষ্টি হয়েছে।

সম্প্রতি মুম্বাইয়ের বান্দ্রা ওয়েস্টের একটি ক্যাফেতে একই সময়ে উপস্থিত ছিলেন ম্রুনাল ঠাকুর ও যশস্বী জয়সওয়াল। সেখানকার একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ার পর থেকেই নেটিজেনদের একাংশ দুজনের সম্পর্ক নিয়ে নানা ধরনের মন্তব্য করতে শুরু করেন।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, যশস্বী ক্যাফে থেকে বেরিয়ে যাচ্ছেন, আর ম্রুনাল তখনও ভেতরে অবস্থান করছেন। তবে ভিডিওতে তাদের একসঙ্গে দেখা যায়নি। এমনকি দুজনের মধ্যে কোনো আলাপ বা ঘনিষ্ঠতার দৃশ্যও নেই।

তা সত্ত্বেও সামাজিক যোগাযোগমাধ্যমের কয়েকটি ফ্যান পেজে দাবি করা হচ্ছে, তারা একসঙ্গে সময় কাটাতে সেখানে গিয়েছিলেন। যদিও এ দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য তথ্য বা আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

সম্পর্কের এই গুঞ্জন নিয়ে এখন পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি ম্রুনাল ঠাকুর বা যশস্বী জয়সওয়াল। ফলে বিষয়টি এখনো কেবল সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক আলোচনা হিসেবেই রয়ে গেছে।

অন্যদিকে, পেশাগত ব্যস্ততায় সময় কাটছে ম্রুনালের। তার অভিনীত নতুন সিনেমা পূজা মেরি জান–এর শুটিং শেষ হয়েছে এবং বর্তমানে পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে। ছবিটির টিজার প্রকাশ পেলেও মুক্তির তারিখ এখনো জানানো হয়নি। পাশাপাশি তেলুগু চলচ্চিত্র রাকা–র কাজ নিয়েও ব্যস্ত রয়েছেন এই অভিনেত্রী।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন