শনিবার
০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘৩৬ জুলাই বিএনপি সরকার পতনের আন্দোলন শুরু হবে’

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৬, ০৯:৫৫ পিএম আপডেট : ০১ আগস্ট ২০২৬, ১০:০৯ পিএম
জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল। ছবি: সংগৃহীত
expand
জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল। ছবি: সংগৃহীত

জুলাই সনদ ও গণভোটের রায় ৩৬ জুলাইয়ের মধ্যে রায় কার্যকর না হলে বিএনপি সরকার পতনের আন্দোলন শুরু করার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা।

শনিবার (১ আগষ্ট) বিকালে জুলাই সনদ ও গণভোট কার্যকর করার দাবিতে লক্ষ্মীপুরে জামায়াতের গণমিছিল পূর্ববর্তী বক্তব্যে তারা এ হুঁশিয়ারি দেন।

নেতারা বলেন, বিএনপি ৩৬ জুলাইয়ে অসংখ্য শহীদের তাজা রক্তের বিনিময়ে, অসংখ্য আহতদের বিনিময়ে আজ ক্ষমতায় বসেছে। এ ৩৬ জুলাই পার হওয়ার আগেই আপনারা জুলাই সনদ বাস্তবায়নের ঘোষণা দেবেন, আর না হয় ৩৬ জুলাই সরকার পতনের আন্দোলন শুরু হবে।

তারা বলেন, বাংলাদেশের জনগণ মাঠে নামলে আর পিছাতে জানে না। হাসিনা বলেছেন আমি পালাই না, কিন্তু তিনি পালাতে বাধ্য হয়েছেন। ভাত রেঁধেছেন কিন্তু খাওয়ার সুযোগ হয় নি। তাই আপনাদেরও হুঁশিয়ারি দিয়ে বলছি জুলাই সদন বাস্তবায়ন করুন।

এ সময় বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমির এসইউএম রুহুল আমিন ভূঁইয়া, নায়েব আমির নজির আহমদ, সেক্রেটারি এআর হাফিজ উল্লাহ, সাবেক সেক্রেটারি ফারুক হোসেন নুরুন্নবী, সহকারী সেক্রেটারি মাওলানা নাসির উদ্দীন, এড. মহসিন কবির স্বপন, শহর জামায়াতের আমির আবুল ফারাহ নিশান, নায়েবে আমির জহিরুল ইসলাম, সেক্রেটারী হারুনুর রশিদ, শহর শিবির সভাপতি আবদুল আউয়াল হামদুসহ আরও অনেকে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন