

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জুলাই আন্দোলনে যুবদলের ৭৮ জন নেতাকর্মী শহীদ হয়েছেন বলে দাবি করেছেন যুবদল সভাপতি যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।
বুধবার (৮ জুলাই) রাজধানীর নয়াপল্টনে একটি হোটেলে সমসাময়িক রাজনীতি ও আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
যুবদলের সভাপতি বলেছে, কেউ অপরাধ করলে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ অস্বীকার করত, কিন্তু আমাদের দলের মধ্যে এই কালচারে নেই। অতীতেও ছিল না, এখনো পুরোপুরিভাবেই এটা আমরা পরিহার করে চলি।
তিনি বলেন, যুবদল একটি বড় সংগঠন। আমাদের দলের কোনো নেতা বা কর্মী বিপথগামী হলে তাকে আমরা শাস্তির আওতায় আনবো, আমরা বহিষ্কার করব এবং তার সঙ্গে কারা জড়িত তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেব। কিন্তু অভিযুক্ত ব্যক্তিকে বহিষ্কারের পরেও যদি কোনো অপকর্ম করে সে দায় যুবদলের নয়।
যুবদলের সভাপতি বলেন, ভবিষ্যতে যাতে কেউ সংগঠনের সুনাম ক্ষুণ্ন করতে না পারে, সে জন্য যুবদল কঠোর সাংগঠনিক নীতি গ্রহণ করেছে।
আব্দুল মোনায়েম মুন্না জানান, সংগঠনের আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সারা দেশে প্রায় ৩০০ নেতাকর্মীকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্তে বহিষ্কার করা হয়েছে।
তিনি আরও বলেন, সংগঠনের সুনাম ও আদর্শ রক্ষায় যুবদল স্বপ্রণোদিত হয়ে অনেকের বিরুদ্ধে থানায় ফৌজদারি মামলাও দায়ের করেছে। পাশাপাশি আলোচিত বিভিন্ন ঘটনায় দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
সাংগঠনিক বিভিন্ন বিষয়ে মতপার্থক্য প্রসঙ্গে যুবদল সভাপতি বলেন, গণতন্ত্রের সৌন্দর্যই হলো কথা বলার সুযোগ থাকা। ১০টি সাংগঠনিক জেলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সেখানে সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে মতভিন্নতা থাকতেই পারে।
মোনায়েম মুন্না বলেন, যুবসমাজকে সংগঠনের রাজনীতিতে সম্পৃক্ত করার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে রক্তদান, ত্রাণ ও শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান এবং দুর্যোগকবলিত মানুষের সহায়তায় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সংগঠনকে আরও কার্যকর করার পরিকল্পনা রয়েছে। শৃঙ্খলা ও আদর্শ রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ। একই সঙ্গে যুবদল-সংশ্লিষ্ট সংবাদ প্রকাশে তথ্য যাচাইয়ের জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানানো হয়েছে।
এছাড়া কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নে দেশব্যাপী ১০ বিভাগে ৩১টি টিম গঠন করা হয়। পরে বিভাগীয় টিমগুলোর প্রতিবেদন পর্যালোচনায় ৫ ও ৬ জুলাই কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, সিনিয়র সহসভাপতি রেজাউল করিম পল, যুগ্ম সিনিয়র সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক ও সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল প্রমুখ।