রবিবার
২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
রিজভী 

আলোচনার মাধ্যমেই গণভোটের সমস্যার সমাধান করতে হবে

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ০১:১৮ পিএম
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
expand
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

আন্দোলনের হুমকি দিয়ে নয়, বরং আলোচনার মাধ্যমেই গণভোটের সমস্যার সমাধান করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

রোববার (২৬ এপ্রিল) রাজধানীর আগারগাঁও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের নতুন কমিটির উদ্যোগে এই শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হয়।

বর্তমান জ্বালানি সংকট প্রসঙ্গে রিজভী বলেন, এটা দেশের কোনো সংকট নয়, বরং একটি আন্তর্জাতিক সমস্যা। সেটাও আস্তে আস্তে কাটিয়ে উঠছে। এ সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানিতে সরকারের সহযোগিতা বাড়ানো উচিত বলেও জানান তিনি।

রিজভী বলেন, আমাদেরকে স্বয়ংসম্পূর্ণ হতে হবে জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ছিল এটা। কিন্তু গোটা জাতিকে তিনি উদ্বুদ্ধ করলেন খালকাটা কর্মসূচির মধ্য দিয়ে, শিক্ষা কর্মসূচির মধ্য দিয়ে। যে আমাদেরকে লেখাপড়া শিখে আলোকিত মানুষ হতে হবে। আমরা খাল কেটে বর্ষার সময় পানি ধারণ করব শুকনো মৌসুমের শেষ গিয়ে ফসল ফলাবো। আমরা স্বয়ংসম্পূর্ণ হব এদেশ যেন আর দুর্ভিক্ষের কবলে না পড়ে। ৭৪' সালের দুর্ভিক্ষ ঘোচাতে তিনি খাল খনন কর্মসূচি হাতে নিয়েছিলেন। তিনি এই যে অবদান রেখেছিলেন আমরা আজও তার সেই সুফল ভোগ করছি।

তিনি আরও বলেন, তারেক রহমান ক্ষমতায় আসার আগে যে অঙ্গীকার করেছেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন। জনগণের ভোটে ক্ষমতায় আসার পর তিনি প্রতিশ্রুতি বাস্তবায়ন করছেন। তিনি ফ্যামিলি কার্ড দিচ্ছেন ফারমার্স কার্ড দিচ্ছেন খাল খনন করছেন। একটার পর একটা প্রতিশ্রুতি বাস্তবায়ন করছেন।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক এই উপদেষ্টা বলেন, জনগণের কাছে জবাবদিহিতামূলক সরকার হচ্ছে তারেক রহমানের সরকার। কারণ তিনি জনগণের ভোটে নির্বাচিত সরকার। দিনরাত পরিশ্রম করে তার প্রতিশ্রুতি পূরণ করছেন, মন্ত্রীদেরকেও প্রতিশ্রুতি পূরণ করতে কাজ করতে হবে। যাতে বিনা চিকিৎসায়, বিনা ওষুধে মানুষের বিপন্ন হতে না হয়। রাতে কোন ধরনের মহামারী আমাদের দেশে গ্রাস করতে না পারে।

এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের সভাপতি ইশরাক হোসেন, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মির শারাফাত আলী সপু ও ছাত্রদলের সহ সভাপতি ডাঃ তৌহিদুর রহমান আউয়াল প্রমুখ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন