

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়কের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে মেহেদী হাসান মিরাজকে। তার পরিবর্তে দায়িত্ব পেয়েছেন লিটন দাস, যিনি আগে থেকেই টি-টোয়েন্টি দলের অধিনায়ক ছিলেন। ফলে এখন থেকে সাদা বলের দুই ফরম্যাটেই বাংলাদেশকে নেতৃত্ব দেবেন তিনি।
বুধবার (২৯ জুলাই) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সাম্প্রতিক সময়ে সাদা বলের ক্রিকেটে মিরাজের পারফরম্যান্স এবং নেতৃত্ব নিয়ে সমালোচনা বাড়তে থাকে। বিশেষ করে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে হারের পর তার অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন ওঠে। এরপর থেকেই নেতৃত্বে পরিবর্তনের গুঞ্জন চলছিল, যা শেষ পর্যন্ত সত্যি হলো।
এদিকে সম্প্রতি লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলছিলেন মিরাজ। তবে জাতীয় দলের অস্ট্রেলিয়া সফরে অংশ নিতে টুর্নামেন্টের মাঝপথেই দেশে ফিরেছেন এই অলরাউন্ডার।