

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জনপ্রিয় ব্রিটিশ অভিনেতা ‘ক্যাসিনো রয়েল’ সিনেমার অভিনেতা টম চ্যাডবন মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮০ বছর।
বুধবার (২৯ জুলাই) অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফ্যান্টম ইভেন্টস প্রকাশনা সংস্থা। সোমবার এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, টম চ্যাডবন গত সপ্তাহের শেষ দিকে মারা গেছেন।
বিবৃতিতে বলা হয়, টম ছিলেন টেলিভিশন ও চলচ্চিত্রের পরিচিত মুখ। ‘Doctor Who’, ‘James Bond’ ও ‘Game of Thrones’-সহ অসংখ্য জনপ্রিয় প্রযোজনায় তার অভিনয় দর্শকদের মনে জায়গা করে নিয়েছে।
তার মৃত্যুর পর সহকর্মী ও ভক্তদের কাছ থেকে শ্রদ্ধা ও ভালোবাসার বার্তা আসছে। অনেকেই তাকে একজন উষ্ণ হৃদয়ের ও বন্ধুবৎসল মানুষ হিসেবে স্মরণ করেছেন।
প্রায় পাঁচ দশকের অভিনয় জীবনে টম চ্যাডবন টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে নিয়মিত কাজ করেছেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘Doctor Who’, ‘Peep Show’, ‘Love Song’ এবং অস্কারজয়ী জেমস বন্ড সিনেমা ‘Casino Royale’। জীবনের শেষ দিকের উল্লেখযোগ্য কাজগুলোর একটি ছিল জনপ্রিয় সিরিজ ‘Game of Thrones’-এ অভিনয়।