বুধবার
২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে অধীর আগ্রহে দিল্লি: দীনেশ ত্রিবেদী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ০৬:০৬ পিএম
ছবি : সংগৃহীত।
expand
ছবি : সংগৃহীত।

বাংলাদেশের সরকারপ্রধানকে স্বাগত জানানোর জন্য ভারতের অধীর আগ্রহে অপেক্ষার কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

বুধবার (২৯ জুলাই) বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এ কথা বলেন তিনি।

দীনেশ ত্রিবেদী বলেন, দ্বিপাক্ষিক বিষয়গুলো নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। যা খুবই কার্যকর ডায়ালগ ছিল। সেখানে সংস্কৃতি থেকে খেলাধুলাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। যা দুই দেশের সম্পর্ক উন্নয়নে কাজ করবে।

তিস্তা ইস্যুতে তিনি বলেন, এমন কোনো সমস্যা নেই যার সমাধান নেই। দুই দেশের মানুষের মধ্যে সংযোগের ওপর গুরুত্ব দেন ভারতীয় হাইকমিশনার।

বৈঠকটি খুবই ফলপ্রসূ হয়েছে দাবি করে দিনেশ ত্রিবেদী বলেন, দুই দেশের মানুষের স্বার্থে ভারত সম্পর্ক এগিয়ে নিতে চায়। আমরা কেবল সীমান্ত নয়, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিও ভাগাভাগি করি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন