বৃহস্পতিবার
৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ১২:২০ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

ধর্মপ্রাণ মুসলমানদের বহুল প্রতীক্ষিত ২০২৭ সালের (১৪৪৮ হিজরি) পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ গণনা করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা।

গাণিতিক হিসাব ও চান্দ্র মাসের গতিপ্রকৃতি বিশ্লেষণ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোর জন্য এই দিনক্ষণ প্রকাশ করা হয়েছে।

মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম ‘জর্ডান নিউজ’-এর প্রতিবেদন অনুযায়ী, আগামী ২০২৭ সালে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র রমজান মাস শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি, সোমবার।

সৌদি আরবের হিজরি ক্যালেন্ডার সংক্রান্ত ওয়েবসাইটের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ১৪৪৮ হিজরির শাবান মাসের ২৯ তারিখ অর্থাৎ ২০২৭ সালের ৬ ফেব্রুয়ারি (শনিবার) সন্ধ্যায় রমজান মাসের নতুন চাঁদ দেখার প্রস্তুতি নেওয়া হবে।

তবে জ্যোতির্বিজ্ঞানীদের মতে, ওই দিন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা কম থাকায় শাবান মাস ৩০ দিন পূর্ণ করে ৭ ফেব্রুয়ারি (রবিবার) শেষ হবে। ফলে ৮ ফেব্রুয়ারি (সোমবার) থেকেই শুরু হবে সিয়াম সাধনার মাস।

একই সঙ্গে রোজা শেষে মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের সম্ভাব্য সময়ও জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। তা দের হিসাব অনুযায়ী, ২০২৭ সালের রমজান মাস ২৯ দিনে শেষ হতে পারে। সেই হিসাবে ৮ মার্চ (সোমবার) শেষ রোজা হলে পরদিন ৯ মার্চ (মঙ্গলবার) মধ্যপ্রাচ্যে উদ্‌যাপিত হতে পারে পবিত্র ঈদুল ফিতর।

উল্লেখ্য, হিজরি বর্ষপঞ্জির প্রতিটি মাসই খালি চোখে চাঁদ দেখার ওপর নির্ভরশীল। বিজ্ঞানের অগ্রগতির ফলে আগাম গাণিতিক তথ্য পাওয়া গেলেও রমজান ও ঈদ শুরুর চূড়ান্ত সিদ্ধান্ত চাঁদ দেখার ওপর ভিত্তি করেই নেওয়া হয়। আর ভৌগোলিক অবস্থানের কারণে সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের পরদিন বাংলাদেশে রোজা ও ঈদ শুরু হয়ে থাকে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন