

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের গাড়িবহরে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
আজ বুধবার (২৯ জুলাই) দলের দপ্তর সম্পাদক ফারুক হোসেন খান স্বাক্ষরিত বিবৃতিতে এ উদ্বেগের কথা জানান তিনি।
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার বিষয়ে মান্না বলেন, আমরা বিরোধী মত দমনের আওয়ামী আচরণে ফিরতে চাই না। এই ধরনের ঘটনা সরকার এবং সরকারি দলকে শুধুমাত্র বিরোধী দল নয় বরং জনগণের মুখোমুখি দাঁড় করাবে। আমরা এমন গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চাই যেখানে রাজনৈতিক পরিচয়ে কারো ওপরে হামলা হবে না, কাউকে অবরুদ্ধ হতে হবে না; গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড থাকবে না। নিজের দলের অপরাধীদের বিরুদ্ধেও সরকার ব্যবস্থা নিবে বলে আমরা প্রত্যাশা করি।
গণতন্ত্র মঞ্চের এই শীর্ষ নেতা বলেন, এই ধরনের হামলা দেশের গণতান্ত্রিক পরিবেশ এবং নাগরিকদের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। তিনি সরকারের কাছে অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান। একইসাথে, তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।