

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাশেদ খান। যিনি নিজ দল গণ অধিকার পরিষদের (জিওপি) সাধারণ সম্পাদকের দায়িত্ব ছেড়ে যোগ দিয়েছিলেন বিএনপিতে। মূলত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করতেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন তরুণ এই রাজনীতিবিদ।
এ ঘটনার পর দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের কথা উল্লেখ্য করে রাশেদ খানকে বহিষ্কার করার কথা জানিয়েছিল জিওপি।
১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া ভোটে ঝিনাইদহ-৪ আসনে (কালীগঞ্জ ও সদরের একাংশ) বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচন করে পরাজিত হয়েছেন রাশেদ। এরপরই গুঞ্জন উঠে রাশেদ খান আবারও ফিরতে পারেন জিওপিতে।
এ বিষয়ে জানতে শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে এনপিবি যোগাযোগ করে রাশেদ খানের সঙ্গে। এসময় তিনি জানান, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক থাকা অবস্থায়ই আমি জাতীয়তাবাদী শক্তির পক্ষে অবস্থান নিয়ে রাজনীতি করেছি। গণ অধিকার পরিষদ ও বিএনপি জোট হয়ে নির্বাচনেও অংশ নিয়েছে।
নুরুল হক নুরকে দীর্ঘ দিনের রাজপথের সহযোদ্ধা হিসেবে উল্লেখ্ করে রাশেদ আরও বলেন,গণ অধিকারে যাওয়ার ব্যাপারে কোনো আলোচনা হয়নি। আমি বিএনপি থেকে নির্বাচন করেছি, আজীবন বিএনপির রাজনীতিই করতে চাই।
এদিকে, গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন-রাশেদ খান দল থেকে পদত্যাগ করে বিএনপির প্রাথমিক সদস্য হয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নেয়,এখন যদি তিনি পুনরায় দলে ফিরতে চান, তাহলে দলীয় নীতি নির্ধারণী পর্যায়ে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।
দলের নেতাকর্মীরা কি চান সেটাও জানতে হবে। তবে এখন পর্যন্ত এমন কোনো আলোচনা কোনো পক্ষ থেকেই করা হয়নি বলেও জানান তিনি।
মন্তব্য করুন

