মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় পতাকার আদলে আবেদনময়ী পোশাক পরে বিতর্কের মুখে উর্বশী

বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ০১:৩৪ পিএম
অভিনেত্রী উর্বশী রাউতেলা
expand
অভিনেত্রী উর্বশী রাউতেলা

মিস ইউনিভার্স ইন্ডিয়ার মঞ্চে আবারও চর্চার কেন্দ্রে বলিউড অভিনেত্রী ও সাবেক বিউটি কুইন উর্বশী রাউতেলা। প্রতিযোগিতার ২০২৬ সালের আসরে বিচারকের আসনে বসা এই তারকার পোশাক ঘিরে নতুন করে সমালোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

বিতর্কের মূল কারণ

ফাইনালে উর্বশী যে অব-শোল্ডার পোশাকটি পরেছিলেন, তা ভারতের জাতীয় পতাকার ত্রি রঙের (গেরুয়া, সাদা ও সবুজ) আদলে তৈরি। পোশাকটির ঠিক মাঝখানে শোভা পাচ্ছিল নীল রঙের অশোকচক্র, সঙ্গে ছিল সোনালি ঝালর। গয়না হিসেবে তিনি বেছে নেন বড় হীরের কানের দুল, রুপালি চুড়ি ও ভারী আংটি।

নেটপাড়ার প্রতিক্রিয়া

সামাজিক যোগাযোগমাধ্যমে পোশাকের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর নেটিজেনরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন:

সমালোচকদের মতে, জাতীয় পতাকার রং ও অশোকচক্র পোশাকে ব্যবহার করা দেশের জাতীয় প্রতীক ও পতাকার চরম অবমাননা।

আর সমর্থকদের মতে, এটি মোটেও অবমাননা নয়, বরং আন্তর্জাতিক মঞ্চে উর্বশী পোশাকে চমৎকারভাবে নিজ দেশকে তুলে ধরেছেন।

বিতর্কের জবাব দিয়ে অভিনেত্রী উর্বশীর বলেন, পোশাকটি সরাসরি ভারতের জাতীয় পতাকা থেকে অনুপ্রাণিত হয়েই বানানো। তার বক্তব্য, "আমি বলেছিলাম, আমিই ভারত। তাই আজ নিজেকে ভারতবর্ষ বলেই মনে হচ্ছে।"

এবারের আসরটি উর্বশীর জন্য আবেগঘনও ছিল। ২০১৫ সালে তৎকালীন বিউটি কুইন সুস্মিতা সেনের হাত থেকেই মিস ইউনিভার্স ইন্ডিয়ার মুকুট পরেছিলেন তিনি।

এক দশক পর একই বিচারক কমিটিতে সেই সুস্মিতার পাশে বসে দায়িত্ব পালনকালে সাবেক এই বিশ্বসুন্দরীর অবদানকে বিশেষভাবে স্মরণ করেন উর্বশী।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন