বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ০৯:০৭ পিএম
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া
expand
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

দেশি–বিদেশি বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল টিম তার শারীরিক অবস্থার ওপর নিয়মিত নজরদারি করছে এবং চিকিৎসাসেবা দিচ্ছে।

শুক্রবার (২৮ নভেম্বর) বিএনপির মিডিয়া সেলের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা তথ্যে জানানো হয়- খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কে যেকোনো তথ্য প্রচারে দায়িত্বশীলতা অত্যন্ত প্রয়োজন।

চিকিৎসকদের অনুমোদন ছাড়া অনুমাননির্ভর বা ভুল তথ্য না ছড়ানোর জন্য সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।

পোস্টে আরও জানানো হয়, দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দোয়া ও প্রার্থনা অব্যাহত রাখার অনুরোধ জানানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup