শনিবার
০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কারিগরি ত্রুটিতে বিমান বাংলাদেশের রোম-ঢাকা ফ্লাইট বিলম্বিত, পিছিয়েছে ঢাকার ফ্লাইটও

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ০২:২২ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

ইতালির রোমের ফিউমিচিনো (FCO) বিমানবন্দরে কারিগরি সমস্যার কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টরন্টো-রোম-ঢাকাগামী BG306 ফ্লাইটের যাত্রা বিলম্বিত হয়েছে। একই উড়োজাহাজ দিয়ে পরিচালনার কথা থাকায় ঢাকা-রোম-টরন্টোগামী BG305 ফ্লাইটের সময়সূচিও পরিবর্তন করা হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোম বিমানবন্দরে BG306 ফ্লাইট পরিচালনার সময় উড়োজাহাজটিতে অনাকাঙ্ক্ষিত কারিগরি ত্রুটি দেখা দেয়। যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে উড়োজাহাজটির প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও ত্রুটি সমাধানের কাজ চলছে।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, কারিগরি ত্রুটি সম্পূর্ণভাবে সমাধান এবং নিরাপত্তা পরীক্ষা শেষ হওয়ার পরই উড়োজাহাজটি রোম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। ফ্লাইটের নতুন সময়সূচি পরবর্তীতে জানানো হবে।

এদিকে, রোমে আটকে থাকা BG306 ফ্লাইটের যাত্রীদের জন্য আবাসন ও খাবারের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে বিমান।

একই উড়োজাহাজ দিয়ে BG305 ফ্লাইট পরিচালিত হওয়ার কথা থাকায় সেটির নতুন যাত্রার সময় নির্ধারণ করা হয়েছে ৮ আগস্ট দুপুর ১টা। যাত্রীদের সকাল ৯টার মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

প্রয়োজনে যাত্রীরা বিমানের হটলাইন ১৩৬৩৬ নম্বরে যোগাযোগ করে সহায়তা নিতে পারবেন।

অনাকাঙ্ক্ষিত এ বিলম্বের কারণে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিমান। সংস্থাটি জানিয়েছে, যাত্রীদের নিরাপ

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন