বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গুলশানে আ.লীগের নেতা-কর্মীদের গোপন বৈঠক, গ্রেপ্তার ৬

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ১২:০৩ এএম
সংগৃহীত ছবি
expand

রাজধানীর গুলশান এলাকায় একটি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে আওয়ামী লীগের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেখানে তারা একটি গোপন বৈঠকে অংশ নিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজধানীতে মিছিলের পরিকল্পনার তথ্য পাওয়া গেছে বলেও জানিয়েছে তারা।

শুক্রবার (৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে পুলিশ প্লাজার পঞ্চম তলায় অবস্থিত একটি রেস্তোরাঁয় এ অভিযান পরিচালনা করে গুলশান থানা পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মেহেদী মাসুদ চৌধুরী (৫৫), এস এম রেজওয়ান হাবিব আলিফ (৩৩), নান্নু মিয়া (৩৮), আমিনুর রহমান (৪২), সজল আহমেদ (২৯) ও ইব্রাহিম হোসেন (৩৩)।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে ওই রেস্তোরাঁয় আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী বৈঠক করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

ওসি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে জানা গেছে, বৈঠক শেষে রাজধানীতে একটি মিছিল করার পরিকল্পনা ছিল।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank