রবিবার
০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে আওয়ামী লীগের গোপন বৈঠক, গ্রেফতার ৬

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ০৯:৩৬ এএম
ছবি: সংগৃহীত
expand

রাজধানীর গুলশান-১ এর একটি রেস্তোরাঁয় গোপন বৈঠকের সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ছয়জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে পুলিশ প্লাজার পঞ্চম তালার একটি রেস্টুরেন্ট থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ছয়জন হলেন- মেহেদী মাসুদ চৌধুরী (৫৫), এস এম রেজওয়ান হাবিব আলিফ (৩৩), নান্নু মিয়া (৩৮), আমিনুর রহমান (৪২), সজল আহমেদ (২৯) ও ইব্রাহিম হোসেন (৩৩)। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন গণমাধ্যমকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, পুলিশ প্লাজার পঞ্চম তলার একটি রেস্তোরাঁয় কয়েকজন আওয়ামী লীগের নেতাকর্মী গোপন বৈঠক করছেন। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে আওয়ামী লীগের ছয়জন নেতাকর্মীকে গ্রেফতার করেছি।’ তিনি আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি, মিটিং শেষে তাদের রাজধানীতে মিছিলের পরিকল্পনা ছিল। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank