শনিবার
০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিমানবন্দরের লাউঞ্জে আগুন আতঙ্ক, কর্তৃপক্ষ বলছে গুজব

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ০৩:০২ এএম আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ০৩:১২ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালের বলাকা লাউঞ্জে আগুন লাগার খবর ছড়িয়ে পড়লেও তা গুজব বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাতে লাউঞ্জ এলাকায় ধোঁয়া দেখা গেলে সেখানে থাকা যাত্রীদের মধ্যে কিছুটা আতঙ্ক তৈরি হয়। মুহূর্তের মধ্যে আগুন লাগার খবর ছড়িয়ে পড়ে।

তবে শাহজালাল বিমানবন্দরের অস্থায়ী ক্যাম্পের কর্মকর্তা আতাউর রহমান জানান, বিমানবন্দরে আগুন লাগার কোনো ঘটনা ঘটেনি। তিনি বলেন, এ ধরনের ঘটনা ঘটলে সংশ্লিষ্টরা দ্রুত জানতে পারতেন।

তিনি আরও জানান, বিমানবন্দরের পাশের সড়কে পিচ ঢালাইয়ের কাজ চলায় সেখান থেকে কালো ধোঁয়া তৈরি হচ্ছে। ওই ধোঁয়াকেই অনেকে আগুনের ধোঁয়া বলে ধারণা করেছেন।

ঘটনার সময় উপস্থিত এক প্রত্যক্ষদর্শী জানান, লাউঞ্জের ভেতরে হঠাৎ ধোঁয়া দেখা যায়। পরে ধোঁয়া ছড়িয়ে পড়লে যাত্রী ও উপস্থিত ব্যক্তিদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। তবে পরে জানা যায়, আগুন লাগার কোনো ঘটনা ঘটেনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন