শনিবার
০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যে ৩ উপায়ে জানা যাবে এসএসসির ফল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ০৭:৪৪ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

চলতি বছরের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ১০ আগস্ট সোমবার। আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা মোবাইলের এসএমএস, শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট এবং শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক ফল- এই তিন উপায়ে নিজেদের ফল জানতে পারবেন। ফল প্রকাশের দিন শিক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি পদ্ধতিই খোলা থাকবে।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আক্তারুজ্জামান বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

ওইদিন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণার পরই উল্লেখিত তিনটি উপায়ে শিক্ষার্থীরা তাদের ফল দেখতে পারবেন।

১. ওয়েবসাইটে যেভাবে ফল দেখবেন

শিক্ষা বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট educationboardresults.gov.bd-এ প্রবেশ করতে হবে। এরপর Examination অপশন থেকে SSC/Dakhil বেছে নিতে হবে।

এরপর Year অপশন থেকে পরীক্ষার বছর নির্বাচন করতে হবে। নির্দিষ্ট বোর্ড সিলেক্ট করে রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে লিখতে হবে।

সবশেষে সিকিউরিটি ক্যাপচা পূরণ করে Submit বাটনে ক্লিক করতে হবে। এরপর পরীক্ষার্থীর ফলাফল স্ক্রিনে দেখা যাবে।

২. এসএমএসে যেভাবে ফল জানবেন

এসএসসির ফল জানা যাবে এসএমএসের মাধ্যমেও। এ ক্ষেত্রে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে ইংরেজিতে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখতে হবে। এরপর স্পেস দিয়ে রোল নম্বর এবং সর্বশেষ স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে 16222 নম্বরে পাঠাতে হবে।

উদাহরণ:

SSC DHA ROLL YEAR`

ফিরতি মেসেজে পরীক্ষার্থীর ফল জানিয়ে দেওয়া হবে।

দাখিল:

মাদ্রাসা শিক্ষার্থীদের আগে প্রিরেজিস্ট্রেশন করতে হবে। প্রিরেজিস্ট্রেশনের পদ্ধতি হলো-

Dakhil<>Board Name [First 3 Latter]<>Roll<>Year

এটি 16222 নম্বরে পাঠাতে হবে।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্য উদাহরণ হিসেবে-

Dakhil MAD 123456 2026

লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গেই প্রিরেজিস্ট্রেশন করা পরীক্ষার্থীদের মোবাইল নম্বরে ফলাফল স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যাবে।

কারিগরি:

কারিগরি শিক্ষার্থীরা এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে-

SSC Board name (first 3 Letters) Roll Year

টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে।

উদাহরণ:

SSC TEC 123456 2026

৩. প্রতিষ্ঠানভিত্তিক ফল যেভাবে দেখবেন

শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট পেতে বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর রেজাল্ট

কর্নার-এ ক্লিক করে শিক্ষাপ্রতিষ্ঠানের EIIN নম্বর এন্ট্রি করতে হবে।

এরপর সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।

ফলে ফল প্রকাশের দিন পরীক্ষার্থীরা নিজের সুবিধা অনুযায়ী ওয়েবসাইট, এসএমএস অথবা শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট- যে কোনো একটি পদ্ধতি ব্যবহার করে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার ফল জানতে পারবেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন