

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি অব্যাহত থাকলে নদী-খাল দখল ও দূষণের হাত থেকে রক্ষা পেতো বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। পাশাপাশি তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার খাল খননের সাথে সাথে দখল-দূষণ মুক্ত করতে কাজ করছে।
সোমবার (২৭ জুলাই) সচিবালয়ে পানিসম্পদ মন্ত্রণালয়ে মন্ত্রীর অফিস কক্ষে বাংলাদেশ পরিবেশ আন্দোলন(বাপা) নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন পানি সম্পদ মন্ত্রী। প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এসময় উপস্থিত ছিলেন। মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার অল্প সময়ের মধ্যে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের জীবন-জীবিকা ও প্রাণ-প্রকৃতি রক্ষায় পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। তিস্তার সাথে দেশের উত্তরাঞ্চলের মানুষের ভাগ্য জড়িত। তিস্তা থেকে জনগণ যাতে সর্বোচ্চ সুবিধা পেতে পারে সেজন্য দেশী-বিদেশী বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলমান রয়েছে। প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যে কোনো ধরণের উন্নয়ন প্রকল্প নেওয়ার পূর্বে পরিবেশ, প্রকৃতি ও জীববৈচিত্র রক্ষাকে গুরুত্ব দিতে বলেছেন। যে কোনো উন্নয়ন প্রকল্প নেওয়ার পূর্বে একাধিক আন্তঃমন্ত্রণালয় সভা করে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষাকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) নেতৃবৃন্দ নদী, খাল-বিল ও জলাশয় রক্ষা এবং দখল-দূষণের হাত থেকে বাঁচাতে পানি সম্পদ মন্ত্রণালয়কে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান। মন্ত্রীদ্বয় বাপা নেতৃবৃন্দকে সঠিক তথ্য ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করে নদী, খাল-বিল ও জলাশয় রক্ষায় সরকারের পাশে থাকার আহ্বান জানান। এসময় পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. এ. কে. এম শাহাবুদ্দিন উপস্থিত ছিলেন। বাপা নেতৃবৃন্দের মধ্যে সভাপতি নুর মোহাম্মদ তালুকদার৷ সহ সভাপতি খুশি কবির, ড. শহীদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক আলমগীর কবির প্রমুখ উপস্থিত ছিলেন।


