রবিবার
১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আরিফিন শুভর সঙ্গে কেয়া পায়েলের ‘হ্যাপিলি ম্যারিড’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ০৩:৫৯ পিএম আপডেট : ১৫ জুলাই ২০২৬, ০৫:৩৭ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

বলিউডের ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’ এবং অ্যাকশন সিনেমা ‘মালিক’-এর দারুণ সাফল্যের পর এবার নতুন সুখবর নিয়ে হাজির হলেন চিত্রনায়ক আরিফিন শুভ। সম্প্রতি অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরেই তিনি নতুন প্রজেক্টের ঘোষণা দিয়েছেন।

ওটিটি প্ল্যাটফর্ম চরকির ‘মিনিস্ট্রি অফ লাভ’ প্রজেক্টের আওতায় নির্মিতব্য নতুন ওয়েব ফিল্ম ‘হ্যাপিলি ম্যারিড’-এ প্রথমবারের মতো ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েলের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তিনি। জাহিদ প্রীতমের পরিচালনায় এবং ‘ছবিয়াল’-এর প্রযোজনায় নির্মিত হচ্ছে এই ফিল্মটি।

বর্তমান সময়ের জটিল জীবনব্যবস্থা, পারিবারিক টানাপোড়েন এবং আমাদের জীবনে সোশ্যাল মিডিয়ার প্রভাব- এই বিষয়গুলোকে কেন্দ্র করেই সাজানো হয়েছে ‘হ্যাপিলি ম্যারিড’-এর গল্প।

পরিচালক জাহিদ প্রীতম জানান, এখানে মূলত দুটি ভিন্ন মানসিকতার মানুষের দৃষ্টিভঙ্গি তুলে ধরা হবে। একদিকে থাকবেন মফস্বলের সহজ-সরল ও সৎ এক যুবক, অন্যদিকে থাকবেন শহরের আধুনিক ও ভার্চুয়াল জগতে মগ্ন এক তরুণী।

এই ফিল্মের মাধ্যমে আরিফিন শুভকে তার পরিচিত অ্যাকশন বা ‘আলফা মেইল’ ইমেজের বাইরে সম্পূর্ণ নতুন লুকে দেখা যাবে। তিনি এখানে ‘আনিস’ নামক চরিত্রে অভিনয় করছেন, যিনি একজন স্বাধীন, আত্মনির্ভরশীল ও দায়িত্ববান যুবক।

‘উনিশ ২০’-এর পর চরকির সাথে এটি শুভর নতুন রোমান্টিক-কমেডি কাজ। শুভ জানান, এখানে দর্শক তাকে সম্পূর্ণ ভিন্ন রূপে দেখতে পাবেন, যেখানে তার চরিত্রটির পুরো পৃথিবী আবর্তিত হয় পরিবার ও প্রিয় মানুষদের ঘিরে।

অন্যদিকে, ফিল্মটিতে কেয়া পায়েলকে দেখা যাবে ‘অনামিকা’ চরিত্রে। উচ্চবিত্ত পরিবারের এই মেয়েটি আধুনিক শহুরে সংস্কৃতি, সোশ্যাল মিডিয়ার আকর্ষণ এবং ভার্চুয়াল জগতের মোহে বন্দি।

সমসাময়িক জীবনের বাস্তব চিত্র ও ভিন্ন স্বাদের এই পারিবারিক গল্পের ওয়েব ফিল্মটি খুব শিগগিরই চরকির পর্দায় উপভোগ করতে পারবেন দর্শকরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank