

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বলিউড বাদশাহ শাহরুখ খান ও গৌরী খানের বিলাসবহুল মুম্বাইয়ের বাসভবন ‘মান্নাত’ নিয়ে আইনি টানাপোড়েনের অবশেষে অবসান ঘটল। বাড়িটির সংস্কার ও সম্প্রসারণের পক্ষে রায় দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত।
গৌরী খান মান্নাতের বর্তমান ৬ তলা ভবনের ওপর আরও ২টি তলা যুক্ত করার একটি নকশা বা প্রস্তাবনা তৈরি করেছিলেন। আর তাতেই বাধে বিপত্তি।
২০২৫ সালের মার্চ মাসে সমাজকর্মী সন্তোষ দাউন্ডকর দাবি করেন, এই সম্প্রসারণ প্রকল্পের জন্য প্রয়োজনীয় পরিবেশগত ছাড়পত্র আইন মেনে নেওয়া হয়নি।
উপকূলীয় নিয়ম (CRZ) ও পরিবেশ মন্ত্রণালয়ের নিয়ম লঙ্ঘন করে এই অনুমোদন দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ তোলেন।
বিষয়টি আদালত পর্যন্ত গড়ালে সুপ্রিম কোর্ট আবেদনকারীর উদ্দেশ্য নিয়েই প্রশ্ন তোলেন। শুনানিতে আদালত যে বিষয়গুলো স্পষ্ট করেন।
প্রধান বিচারপতি সূর্য কান্ত জানান, আইন মেনে কোনো ব্যক্তি যদি নিজের ব্যক্তিগত বাড়ি সংস্কার বা পরিবর্তন করতে চান, তবে তাতে বাধা দেওয়ার কোনো যৌক্তিকতা নেই।
আদালত সাফ জানিয়ে দেন, শাহরুখ খানের জনপ্রিয়তার ওপর ভিত্তি করে নয়, বরং সম্পূর্ণ আইন ও তথ্যের ওপর ভিত্তি করেই এই রায় দেওয়া হয়েছে।
এর আগে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালও (NGT) এই প্রকল্পের পরিবেশগত অনুমোদনকে সম্পূর্ণ বৈধ ঘোষণা করেছিল। সুপ্রিম কোর্টও সেই সিদ্ধান্তই বহাল রাখেন এবং মামলাটি পুনরায় ট্রাইব্যুনালে পাঠানোর আবেদন খারিজ করে দেন।
মান্নাতের সংস্কার ও ওপরের দুটি নতুন তলা নির্মাণের জন্য প্রয়োজনীয় সব সরকারি ও পরিবেশগত অনুমোদন আইন মেনেই নেওয়া হয়েছিল।
সুপ্রিম কোর্টের এই রায়ের মাধ্যমে গৌরী ও শাহরুখ খানের স্বপ্নের বাড়ির সম্প্রসারণ কাজের সব আইনি জটিলতা কেটে গেল।