

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


প্রধানমন্ত্রী তারেক রহমান একদিনের সরকারি সফরে বরিশাল যাচ্ছেন। সরকার গঠনের পর এটিই প্রধানমন্ত্রী হিসেবে তার প্রথম বরিশাল সফর।
সোমবার (১৩ জুলাই) এ সফরে বৃক্ষরোপণসহ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন তিনি।
এর আগে রোববার রাতে প্রধানমন্ত্রীর অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তার কর্মসূচির বিষয়ে জানানো হয়।
প্রধানমন্ত্রীর নির্ধারিত কর্মসূচির মধ্যে রয়েছে– গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নবখননকৃত সরিকল খালের পাশে বৃক্ষরোপণ। বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোরে ফ্যামিলি কার্ড প্রদান কর্মসূচিতে যোগদান।
বরিশাল সিটি কর্পোরেশনের ত্রিশ গোডাউন বধ্যভূমি সংলগ্ন সাগরদী খালের পাশে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগদান। বরিশাল শিল্পকলা একাডেমিতে আয়োজিত সাংগঠনিক সভায় যোগদান।
নির্ধারিত সব কর্মসূচি শেষ করে সোমবার সন্ধ্যায় তিনি সড়কপথে ঢাকায় ফিরে আসবেন। প্রধানমন্ত্রীর এ আগমনকে ঘিরে পুরো দক্ষিণাঞ্চলে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। এ সফরে দীর্ঘদিনের কিছু বড় অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প নিয়ে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে বলে স্থানীয়রা আশা করছেন।
