রবিবার
১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তান থেকে খাদ্যপণ্য আনবে বাংলাদেশ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ১০:০৬ পিএম
ছবি : সংগৃহীত।
expand
ছবি : সংগৃহীত।

খাদ্যপণ্য বাণিজ্য সহজকরণ করতে সম্মত হয়েছে পাকিস্তান ও বাংলাদেশ সরকার। শিগগিরই এ নিয়ে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হবে।

রোববার (১২ জুলাই) পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এ তথ্য জানিয়েছে। তারা বলেছে, পাকিস্তানের ট্রেডিং কর্পোরেশনের চেয়ারম্যান অসিম আজিম সিদ্দিকি সম্প্রতি বাংলাদেশ সফর করেন। তার নেতৃত্বে একটি দল বাংলাদেশের শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এ সময় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ওই বৈঠকে বাংলাদেশের বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির উপস্থিত ছিলেন।

অসিম আজিম সিদ্দিক এক্সপ্রেস ট্রিবিউনকে বলেছেন, পাকিস্তান বাংলাদেশে চাউল, মসুর ডাল, ছোলা, সার এবং ভোজ্যতেল রপ্তানি করতে চায়। অপরদিকে বাংলাদেশ থেকে তারা পাট ও পাটপণ্য আনতে চান। যেগুলো ব্যাপক চাহিদা পাকিস্তানে রয়েছে।

এছাড়া আন্তর্জাতিক বাজার থেকে বাংলাদেশ যেন ভালো দামে পণ্য পায় সে ব্যাপারে সহযোগিতা করতেও পাকিস্তানের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

ওই বৈঠকে দুই দেশ বাংলাদেশ-পাকিস্তান জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের কাজ ত্বরান্বিত করতেও সম্মত হয়েছে। এর অংশ হিসেবে দুই দেশ আরও বাণিজ্য দল পাঠাবে এবং কৃষি ও শিল্পক্ষেত্রে যৌথভাবে কাজ করবে।

এক্সপ্রেস ট্রিবিউন বলেছে, দুই দেশের মধ্যে যে সমঝোতা স্মারক সই হতে যাচ্ছে তাতে বাণিজ্য বাধা দূর হবে এবং উভয় দেশের সরকারের মধ্যে সরাসরি সংযোগ স্থাপন হবে। যা ব্যবসাকে সহজ করে দেবে।

এই চুক্তি দেখাচ্ছে, বাংলাদেশ ও পাকিস্তান সাধারণ সম্পর্ক থেকে এখন খাদ্য সরবরাহের মতো সহযোগিতামূলক সম্পর্কের দিকে এগোচ্ছে।- জানায় এক্সপ্রেস ট্রিবিউন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Spain
Scheduled
15 Jul, 01:00 AM
VS
World Cup