বুধবার
০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাস্থ্যমন্ত্রীকে ডেকে সাড়া না পেয়ে স্পিকার বললেন ‘সো বিজি’

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ১০:৫২ পিএম আপডেট : ০৭ জুলাই ২০২৬, ১০:৫৩ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে বক্তব্য চলাকালে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেনের দৃষ্টি আকর্ষণ করতে গিয়ে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। মন্ত্রীর সাড়া না পেয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ মন্তব্য করেন, ‘সো বিজি।’

মঙ্গলবার (৭ জুলাই) সংসদে কার্যপ্রণালি বিধির ৭১ বিধিতে জরুরি জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে নোটিশের ওপর আলোচনার সময় এ ঘটনা ঘটে।

এ সময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বিলকিস ইসলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন সমস্যা নিয়ে বক্তব্য দিচ্ছিলেন। বক্তব্যের একপর্যায়ে স্বাস্থ্যমন্ত্রীকে কিছুটা অমনোযোগী দেখে তার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন স্পিকার।

তিনি দুবার ‘মাননীয় স্বাস্থ্যমন্ত্রী’ বলে সম্বোধন করলেও মন্ত্রী তা খেয়াল করেননি। পরে স্পিকার বলেন, ‘সো বিজি।’

এরপর স্বাস্থ্যমন্ত্রী সতর্ক হলে স্পিকার বলেন, ‘আপনার উদ্দেশে বক্তব্য রাখছেন সদস্য, একটু দয়া করে শুনুন।’

এদিকে সংসদ অধিবেশনে মোবাইল ফোন ব্যবহারের বিষয়েও সংসদ সদস্যদের সতর্ক করেন স্পিকার।

বিলের ওপর আলোচনা চলাকালে এক সংসদ সদস্যকে মোবাইল ফোন ব্যবহার করতে দেখে তিনি বলেন, ‘সংসদে কেউ কেউ টেলিফোন ব্যবহার করেন একটা আড়াল রেখে। আপনি তো খুল্লামখুল্লা ইউজ করছেন।’

পরে সংসদ সদস্যদের উদ্দেশে স্পিকার বলেন, ‘অনুগ্রহ করে সংসদে ফোন ব্যবহার করবেন না। এটি রীতিবিরুদ্ধ। এটি সবার জন্য প্রযোজ্য। সংসদের মর্যাদা সমুন্নত রাখবেন, এটাই আমি আশা করি।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Argentina VS Egypt
90'+6'
3 - 2
83' Lionel Messi
90'+2' Enzo Fernández
15' Yasser Ibrahim
67' Mostafa Zico
World Cup