মঙ্গলবার
০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

RoboSub ২০২৬-এ অংশ নেওয়া শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ০৯:০৬ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

আসন্ন RoboSub 2026 আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাওয়া ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (০৭ জুলাই ২০২৬) বিকেলে জাতীয় সংসদ ভবনের প্রধানমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এ মতবিনিময়ে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করেন। প্রধানমন্ত্রী প্রকল্পটির বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত ধারণা নেন, গবেষণা ও বিজ্ঞানভিত্তিক উদ্ভাবনী কর্মকাণ্ডে তরুণদের আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করায় শিক্ষার্থীদের অভিনন্দন জানান।

এ সময় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনভিত্তিক উদ্যোগই ভবিষ্যৎ বাংলাদেশের অগ্রযাত্রার অন্যতম চালিকাশক্তি। তিনি বলেন, এ ধরনের সৃজনশীল উদ্যোগকে এগিয়ে নিতে সরকার প্রয়োজনীয় সহযোগিতা ও সুযোগ-সুবিধা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।

প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের প্রকল্পের পাশে থাকার আশ্বাস দিয়ে নিষ্ঠা, অধ্যবসায় ও আত্মবিশ্বাসের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, তাদের সাফল্য বিশ্বদরবারে বাংলাদেশের ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করবে।

পরে তিনি তাঁর রচিত ‘সবার আগে বাংলাদেশ’ বইটি শিক্ষার্থীদের হাতে উপহার হিসেবে তুলে দেন।

উল্লেখ্য, আগামী ১১ থেকে ১৬ জুলাই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় RoboSub 2026 আন্তর্জাতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের এই শিক্ষার্থী দল। বিদেশ যাত্রার আগে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করতে এবং তাঁর মুল্যবান দিকনির্দেশনা নিতে সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রী নিজেও এ প্রতিষ্ঠানের একজন গর্বিত প্রাক্তন শিক্ষার্থী (অ্যালামনাই)।

শিক্ষার্থীরা জানান, তাঁরা ‘প্রজেক্ট পোসাইডন’স কোড’-এর প্রতিনিধিদল। এটি বাংলাদেশের প্রথম পানির নিচের রোবোটিক্স উদ্যোগ, যা ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের উদ্যোগে শুরু হয়েছে এবং বর্তমানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (UIU) সেন্টার ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড রোবোটিক্স-এর সহযোগিতায় পরিচালিত হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Argentina VS Egypt
40'
0 - 1
15' Yasser Ibrahim
World Cup