মঙ্গলবার
০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ০৮:৩৪ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ড. ফাহমিদা খানম ।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সোমবার (৬ জুলাই) জারিকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানম-কে মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

ড. ফাহমিদা খানম একজন অভিজ্ঞ প্রশাসক, পরিবেশ বিশেষজ্ঞ এবং দূরদর্শী নীতিনির্ধারক । তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের ১৭তম ব্যাচের একজন কর্মকর্তা। দীর্ঘ কর্মজীবনে তিনি মাঠ প্রশাসন, পানি সম্পদ মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং পরিবেশ অধিদপ্তরসহ সরকারের গুরুত্বপূর্ণ পদে অত্যন্ত নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন । বর্তমান পদে দায়িত্ব গ্রহণের পূর্বে তিনি এই মন্ত্রণালয়েরই অতিরিক্ত সচিব হিসাবে দায়িত্ব পালন করেছেন।

তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় থেকে 'পরিবেশ ব্যবস্থাপনা' বিষয়ে মাস্টার্স এবং মেলবোর্ন বিশ্ববিদ্যালয় থেকে পরিবেশনীতি ও পরিকল্পনা ক্ষেত্রে পিএইচডি ডিগ্রি অর্জন করেন ।

আন্তর্জাতিক পর্যায়ে পরিবেশ কূটনীতি ও বৈশ্বিক নীতিনির্ধারণী প্রক্রিয়ায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে ড. ফাহমিদা খানম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন । তিনি বাংলাদেশের প্রতিনিধি হিসাবে Basel Convention এর কার্যনির্বাহী কমিটির এশিয়া প্যাসিফিক অঞ্চলের নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট হিসাবে ২০২৭ সালের COP-18 পর্যন্ত দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বাংলাদেশের প্রতিনিধি হিসাবে মিনামাতা কনভেনশনের নির্বাহী কমিটির এশিয়া প্যাসিফিক অঞ্চলের ২০২৭ সালের COP পর্যন্ত নির্বাচিত ব্যুরো মেম্বার হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ সরকারের পক্ষে একাধিক আন্তর্জাতিক পরিবেশ বিষয়ক কনভেনশন ও প্রক্রিয়ার 'ন্যাশনাল ফোকাল পয়েন্ট' (National Focal Point) হিসেবে দায়িত্ব পালন করছেন।

দায়িত্ব গ্রহণের পর পরিবেশ ও প্রতিবেশ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় অংশীজন সহযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Argentina VS Egypt
43'
0 - 1
15' Yasser Ibrahim
World Cup