মঙ্গলবার
০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর, আসছে বিশাল নিয়োগ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ০৮:৩১ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

দেশের সরকারি অফিসগুলোতে শূন্য থাকা ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ পূরণে বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এসব পদ পূরণে ৬ মাস, ১ বছর ও ৫ বছর মেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে।

মঙ্গলবার (০৭ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সাবিকুন্নাহারের এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে প্রতিমন্ত্রী জানান, ২০২৫ সাল পর্যন্ত সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, সরকারি বিভিন্ন দপ্তরে অনুমোদিত পদের সংখ্যা ১৯ লাখ ৮৬ হাজার ২৭২টি। এর মধ্যে বর্তমানে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে।

তিনি জানান, শূন্য পদ পূরণে ‘স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগ’ কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সব মন্ত্রণালয় ও বিভাগের নিয়োগের সর্বশেষ অবস্থা, শূন্য পদের তথ্য এবং নিয়োগের চাহিদাপত্র (রিকুইজিশন) পাঠানোর জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী আরও বলেন, দ্রুততম সময়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবং খালি পদ পূরণের জন্য সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, ধাপে ধাপে এসব শূন্য পদ পূরণ করা হবে। এর মাধ্যমে সরকারি সেবার গতি বাড়ানো এবং প্রশাসনিক কার্যক্রম আরও কার্যকর করার লক্ষ্য রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Argentina VS Egypt
41'
0 - 1
15' Yasser Ibrahim
World Cup