

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস)-এর এক্সিকিউটিভ কমিটির নির্বাচনে সভাপতি পদে প্রফেসর ডাঃ মওদুদ হোসেন আলমগীর নির্বাচিত হওয়ায় মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দের পক্ষে অভিনন্দন জানিয়েছেন অধ্যাপক ডাঃ রফিকুল কবির লাবু ও ডাঃ খাইরুল ইসলাম।
শুভেচ্ছা বার্তায় নেতৃদ্বয় বলেন, নবনির্বাচিত সভাপতি প্রফেসর ডাঃ মওদুদ হোসেন আলমগীর বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক এবং শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ। চিকিৎসা শিক্ষা, গবেষণা ও পেশাগত নেতৃত্বের ক্ষেত্রে তিনি অনন্য অবদান রেখে চলেছেন।
শিক্ষা ও চিকিৎসার পাশাপাশি দেশের গণতান্ত্রিক মূল্যবোধ, পেশাজীবীদের অধিকার রক্ষা এবং স্বাধীন মতপ্রকাশের পক্ষে তার দৃঢ় অবস্থান চিকিৎসক সমাজে বিশেষভাবে প্রশংসিত ও সমাদৃত।
তারা আরও উল্লেখ করেন, দীর্ঘদিনের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তার সাহসী ও বলিষ্ঠ ভূমিকা জাতীয়তাবাদী চিকিৎসক সমাজকে সবসময় অনুপ্রাণিত করেছে। যেকোনো প্রতিকূল সময়ে ন্যায়, গণতন্ত্র এবং পেশাগত মর্যাদা রক্ষায় তার অবদান অনস্বীকার্য।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, তার দীর্ঘ অভিজ্ঞতা, প্রজ্ঞা, সততা ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে বিসিপিএস আরও শক্তিশালী, আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন প্রতিষ্ঠানে পরিণত হবে।
শুভেচ্ছা বার্তার শেষাংশে নেতৃদ্বয় নবনির্বাচিত সভাপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল নেতৃত্ব কামনা করেন এবং মহান আল্লাহ তায়ালা যেন তাকে দেশের চিকিৎসক সমাজ ও জাতির কল্যাণে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখার তৌফিক দান করেন- এই প্রার্থনা জানান।
