

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মৌলভীবাজারের শিক্ষার্থী ও তরুণ উদ্ভাবক সাজ্জাদুল ইসলামের উদ্ভাবিত পরিবেশবান্ধব বিভিন্ন পণ্য দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১৪ জুন) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সাজ্জাদুল ইসলাম তার উদ্ভাবন সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।
এসময় তিনি পচা ও পরিত্যক্ত সবজি থেকে জৈবভাবে পচনযোগ্য পলিথিন তৈরির প্রযুক্তি এবং কলাগাছের তন্তু ব্যবহার করে ঢেউটিন, টাইলস ও বোর্ড উৎপাদনের প্রক্রিয়া তুলে ধরেন।
দেশীয় কাঁচামাল ব্যবহার করে পরিবেশবান্ধব ও টেকসই এসব উদ্ভাবনের ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এ ধরনের উদ্ভাবন দেশের শিল্পখাত ও পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এসময় সাজ্জাদুল ইসলামের গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রমে রাষ্ট্রীয় সহায়তার আশ্বাস দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখতে তাকে গবেষণা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।